Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Cooking : আলুর তৈরি মজার একটি রেসিপি

Loading... বিনোদন
Cooking : আলুর তৈরি মজার একটি রেসিপি
#News #Breaking News #Cooking #Aloo Tikki Recipe #Bengali Recipe #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : আলু মাত্রই বাঙালির প্রিয়। আলুর নানা রেসিপিতে বাঙালি মজে আছে। তবে আজ আমরা দিচ্ছি নতুন ইভেন্ট 'আলুর টিক্কার' (Potato tikka) রেসিপি। প্রধান উপকরণ - সেদ্ধ আলু, কাঁচা লঙ্কা, পুদিনা পাতা কুচি, পাতিলেবুর রস, চিলি ফ্লেক্স।

{link}

অন্যান্য উপকরণ - চালের গুঁড়ো, পরিমাণমতো তেল, স্বাদমতো নুন, ধনেপাতা ও বিট নুন।

প্রণালী - প্রথম পর্ব - প্রথমেই সেদ্ধ আলুর খোসা ছাড়িয়ে নিন। এবার তা চটকে নিয়ে তাতে পুদিনা পাতা, ধনেপাতা, লঙ্কা কুচি, চিলি ফ্লেক্স, বিট নুন ও সাদা নুন দিয়ে চটকে নিন।

{link}

দ্বিতীয় পর্ব - এবার তাতে পাতি লেবুর রস ও চাবের গুঁড়ো মিশিয়ে ৩০ মিনিট ঢেকে রাখুন। এবার ওই মিশ্রণ হাতে নিয়ে তাকে চ্যাপ্টা টিক্কির আকার দিন।

তৃতীয় পর্ব - কড়াইয়ে অল্প তেল গরম করে নিন। এবার তাতে বানানো টিক্কিগুলো দিয়ে ভেজে নিন। তাওয়া ফ্রাই করবেন, ডুবো তেলে নয়। ব্যাস এবার উপর থেকে বিট নুন ছড়িয়ে সসের সঙ্গে পরিবেশন করুন।

সর্বশেষ আপডেট: