শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: শিল্পী মানুষের মানের গভীরে সুপ্ত অবস্থায় থাকে শিল্প চেতনা। পড়ে উপযুক্ত পরিবেশে তা প্রকাশ পায়। কিন্তু কখনো কখনো যেকোনো পরিবেশের শিল্পী ফুটিয়ে তোলে তার শিল্প চেতনাকে। এমনই এক ঘটনার কথা জানাচ্ছি। ধুলোয় ধূসর গাড়ির কাচগুলি। সেটাই যে এমন ক্যানভাস হতে পারত কে জানত! আজকের প্রজন্মের কাছে অ্যানিমের গুরুত্ব অপরিসীম। আর জনপ্রিয় অ্যানিমে চরিত্র গোকুকেও একডাকে চেনে গোটা বিশ্ব। সেই তাকেই কিনা এহেন এক ধূলিধূসরিত কাচে এঁকে ফেললেন এক পেট্রল পাম্প কর্মী। তাঁর আঁকার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।
{link}
নীল ইউনিফর্ম পরিহিত কর্মীটিকে দেখা যাচ্ছে আঙুলকেই তুলি বানিয়ে ধুলোর মধ্যে আঁকা শুরু করতে। এবং চোখের পলকেই সেখানে আঁকা হয়ে যাচ্ছে বিভিন্ন প্রতিবিম্ব। আকিরা তোরিয়ামার প্রায় কিংবদন্তি হয়ে ওঠা চরিত্রটিকে এত সহজে এঁকে ফেলা দেখে তাজ্জব নেটিজেনরা। কথায় বলে ধুলোমুঠি সোনামুঠি। সেই প্রবাদই স্মরণ করালেন এই প্রতিভাধর আঁকিয়ে। যা বুঝিয়ে দিল দামি ক্যানভাস কিংবা দুর্দান্ত রং-তুলির সমাহার ছাড়াও শিল্পসৃষ্টি সম্ভব।
