Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Kuwait : মাত্র তিন মিনিটের মাথায় বিয়ে বাতিল দম্পতি

Loading... বিনোদন
Kuwait : মাত্র তিন মিনিটের মাথায় বিয়ে বাতিল দম্পতি
#News #Breaking News #marriage #couple #event #Courthouse #joke #bride #Netizen #Social Media #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : আমরা বলি বিয়ে (marriage) নাকি ৭ জন্মের বন্ধন। আর এখন বিয়ের এক সপ্তাহ বা এক মাস বা এক বছরের মাথায় বিয়ে ভেঙে যাচ্ছে। কিন্তু তাই বলে তিন মিনিটের মাথায় বিয়ে ভেঙে গেলো? ঘটনাটা ঘটেছে কুয়েতে (Kuwait)।

{link}

জানা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠান থেকে বেরিয়ে যাওয়ার সময় বর কনেকে অপমানজনক কথা বলেন। তাঁকে বিয়ে সেরে বেরনোর পরই 'বোকা' বলে বিদ্রুপ করেন তিনি। মাত্র কয়েক মিনিট আগেই বিয়ে সেরে বের হচ্ছিলেন দম্পতি (couple)। অনুষ্ঠান শেষে দম্পতি যখন কোর্টহাউস (Courthouse) থেকে বেরোচ্ছিলেন, তখনই হোঁচট খান কনে। আর তারপরই ধরাস করে যান পড়ে। আর এখানেই কিছুটা রসিকতা করেই বর নববধূকে 'বোকা' বলে সম্বোধন করেন।

{link}

ব্যাস, রেগে টং নববধূ। একথা শোনামাত্রই রেগে লাল হয়ে যান নববধূ (bride)। তাঁকে কোনওভাবেই শান্ত করা সম্ভব হয়নি। তিনি বিচারককের কাছে গিয়ে অবিলম্বে তাদের বিয়ে বাতিল করতে বলেন। নববধূর যুক্তি শুনে, তাঁর দাবি মেনে নেন বিচারকও। মাত্র তিন মিনিটের মাথায় বিয়ে বাতিল করে দেন তিনি । নেটিজেনদের দাবি এটাই ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিয়ে। ঘটনাটা বহু বছর আগে ঘটলেও এই নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়া সোচ্চার হয়ে উঠেছে। নানা জন নানা মন্তব্যে ভরে তুলেছে সোশ্যাল মিডিয়ে।

সর্বশেষ আপডেট: