Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Bollywood: রাজপালের ৯ কোটির চেক বাউন্স মামলায় নাম জড়াল Amitabh Bachchan -এর! জানুন কীভাবে

Loading... বিনোদন
Bollywood: রাজপালের ৯ কোটির চেক বাউন্স মামলায় নাম জড়াল Amitabh Bachchan -এর! জানুন কীভাবে
#Amitabh Bachchan News #Bollywood Update #Rajpal Yadav #Check Bounce Case #Entertainment News #Amitabh Bachchan Update #সংবাদ #বলিউড খবর #অমিতাভ বচ্চন খবর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বেশ কয়েকদিন ধরেই বিনোদন জগতে খবরের শিরোনামে আছে কৌতুক অভিনেতা রাজপাল যাদব। এই মুহূর্তে তিনি অবশ্য জামিনে ছাড়া পেয়েছেন। কিন্তু হঠাৎ ওই কেসের সঙ্গে জিড়িয়ে পড়লো অমিতাভ বচ্চনের নাম। রাজপালের এই ঘটনার সঙ্গে কীভাবে জড়িয়ে বলিউডের ‘শাহেনশা’? মুখ খুললেন আইনজীবী। এই মামলায় রাজপালের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা ব্যবসায়ী মাধবগোপাল আগরওয়ালের আইনজীবী ভাস্কর উপাধ্যায় মুখ খোলেন। তিনি বলেন, প্রথমে এই ছবির বকেয়া টাকা মেটানো নিয়ে যতই জটিলতা থাকুক না কেন তা কাঠগড়ায় উঠত না। এই ঘটনা ২০১২ সালেই অন্যদিকে মোড় নেয়। ওই সময়ে রাজপালের’ আতা পাতা লাপতা’ ছবির মিউজিক লঞ্চের একটি অনুষ্ঠান ছিল। ছবির ওই প্রচারমূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং অমিতাভ বচ্চন। 

  ছিলেন ব্যবসায়ী মাধবগোপাল আগরওয়ালও। সেখানেই তিনি অমিতাভ বচ্চনের সঙ্গে ছবি তোলার ইচ্ছাপ্রকাশ করেন। যার সঙ্গে একেবারেই সহমত হন না রাজপালের টিমের সদস্যরা। এক্ষেত্রে উপস্থিতির জন্য বচ্চন কোনও আর্থিক সুবিধা নেননি বলে মাধবগোপালকে কোনওরকম মঞ্চ ভাগ করার সুযোগ দিতে অস্বীকার করেন। এরপরই তেলেবেগুনে জ্বলে ওঠে ওই ব্যবসায়ী। সোজা এরপর আইনি পদক্ষেপ নেন তিনি। ২০১০ সালে ‘আতা পাতা লাপাতা’ সিনেমার জন্য মুরালি প্রজেক্ট নামে দিল্লির এক সংস্থার থেকে ৫ কোটি টাকা ধার করেছিলেন অভিনেতা। সেই ছবির বক্স অফিসে ভরাডুবি হওয়ায় টাকা ফেরত দিতে পারেননি তিনি। ফলত, মামলা গড়ায় আদালত অবধি। এদিকে কয়েকবার সুযোগ দেওয়া সত্ত্বেও বকেয়া না মেটাতে পারায় গত ৫ ফেব্রুয়ারি দিল্লি উচ্চ আদালতের নির্দেশে আত্মসমর্পণ করেছেন রাজপাল যাদব। আগামী মার্চে আবারও সংশ্লিষ্ট মামলার শুনানি রয়েছে বলে জানা গেল বলিউড মাধ্যম সূত্রে।

সর্বশেষ আপডেট: