Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

স্পেনের লা-লিগার হাইভোল্টেজ এল ক্লাসিকোয় অরিজিৎ সিং এর গান, গর্বিত ভারতবাসী

Loading... বিনোদন
স্পেনের লা-লিগার হাইভোল্টেজ এল ক্লাসিকোয় অরিজিৎ সিং এর গান, গর্বিত ভারতবাসী
#Arijit singh #La-Liga #El-Classico #news #সংবাদ

নিজস্ব সংবাদদাতা: মহাদেশ পেরিয়ে সুদূর স্পেনের ফুটবল মাঠে শোনা গেল অরিজিৎ সিং এর গান। এমনিতেই অরিজিৎ সিং বিদেশে প্রচুর কনসার্ট করে থাকেন। প্রতিটি কনসার্ট উপচে পড়ে ভক্তদের ভিড়। তবে এবার অরিজিৎ সিং এর গান শোনা গেল বিদেশের ফুটবলের মাঠে। স্পেনীয় ফুটবল লিগ লা লিগায় ম্যাচের সময় মাঠেই শোনা যায় অরিজিৎ সিং এর কণ্ঠে বলিউডের গান। তাঁর কন্ঠে গানটি মুক্তি পাওয়ার পরে সেটি এখন রীতিমতো ভাইরাল। প্রসঙ্গত জানা গেছে এখনো পর্যন্ত ইউটিউবে ৮০ লক্ষের  বেশি ভিউ পেয়েছে ‘বৈরিয়া’ গানটি। 
{link}
বার্সেলোনার মাটিতে অরিজিৎ সিং এর গান শুনতে পেরে অরিজিৎ অনুরাগীরা বেজায় খুশি। উল্লেখ্য অরিজিৎ সিং এই বিষয়ে জানিয়েছেন যে তিনি এই খবরটি পেয়ে রীতিমতো আনন্দিত। তিনি এও বলেন যে তাঁর নতুন গান বার্সেলোনার ঘরের মাঠে জায়গা করে নিয়েছে, এতে তিনি কৃতজ্ঞ। এই গানের মাধ্যমে যেভাবে অসংখ্য মানুষকে আনন্দ দিতে পেরেছেন তিনি, তাতে তিনি নিজেও খুশি হয়েছেন। কিছুদিন আগে মহানগরীতে অরিজিৎ সিং এর কনসার্ট অনুষ্ঠিত হয়েছিল যেখানে প্রচুর মানুষ তাঁর গান শুনতে গিয়েছিলেন। উল্লেখ্য এপ্রিল মাসের দোরগোড়ায় উত্তরবঙ্গের শিলিগুড়ির কাঞ্চনজঙ্গা স্টেডিয়ামে অরিজিত সিং এর কনসার্ট আয়োজন করা হয়েছে। উত্তরবঙ্গে এবারে গান করতে আসবেন অরিজিৎ সিং। ইতিমধ্যেই অনলাইন এবং অফলাইন টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। অরিজিৎ সিং এর অনুষ্ঠান নিয়ে শুধু শিলিগুড়ি নয়, গোটা উত্তরবঙ্গ উচ্ছ্বাসিত। 

 

সর্বশেষ আপডেট: