Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Dev Adhikari : দেবকে ঘিরে বিতর্ক, কিন্তু নিজেই মুখ খুলছেন না দেব

Loading... বিনোদন
Dev Adhikari : দেবকে ঘিরে বিতর্ক, কিন্তু নিজেই মুখ খুলছেন না দেব
#News #Breaking News #Dev Adhikari #Ghatal #Mamata Banerjee #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : রাজনৈতিক নেতাদের ভাষাসন্ত্রাস কখনো কখনো সীমাহীন জায়গায় পৌঁছে যায়। কিন্তু এমন অনেক নেতা আছেন, যারা অশোভন ভাষা কখনো ব্যবহার করেন না, যেমন ঘাটালের (Ghatal) তৃণমূল সাংসদ দেব (Dev Adhikari)। মঙ্গলবার ঘাটাল-সহ একাধিক এলাকার প্লাবন পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

{link}

ঘাটালবাসীকে এই জলযন্ত্রণা থেকে মুক্তি দিতে ঘাটাল মাস্টার প্ল্যানের অগ্রগতির কথাও জানান তিনি। এরপর বৃহস্পতিবার প্লাবিত ঘাটাল পরিদর্শনে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানকার তারকা সাংসদ দেবকে কটাক্ষ করে তাঁর মন্তব্য ছিল, 'দেব প্রতারক।' এদিন সাংবাদিক সম্মেলনে তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তাঁর স্পষ্ট জবাব, ''দেবকে শুভেন্দু অপমান করে থাকলে তার জবাব দেব দিতে পারে, আমি দেব না।

{link}

দেব তো মহামানব শিশু। ওর নীতি - 'মেরেছো কলসির কানা/তাই বলে কি প্রেম দেব না?' ওকে দেখেছেন কখনও কেউ যদি তৃণমূল নেত্রীকে কোনও কটাক্ষ করে, তাহলে ও কিছু বলে?'' ওর তো আলাদা দর্শন। সেটা হল - আমি সবার কাছে ভালো থাকব। তাই ও কাউকে কিছু বলে না। এখন ওকে শুভেন্দু কিছু বলেছে বলে আমি শুভেন্দুকে আক্রমণ করতে পারব না। কারণ, দেব নিজে সেই নীতিতে বিশ্বাসী নয়।''

 

সর্বশেষ আপডেট: