Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Debolinaa Nandy: অবশেষে কড়া পদক্ষেপ! বধূ-নির্যাতনের মামলা করলেন দেবলীনা

Loading... বিনোদন
Debolinaa Nandy: অবশেষে কড়া পদক্ষেপ! বধূ-নির্যাতনের মামলা করলেন দেবলীনা
#Debolinaa Nandy Vlogs #Bengali News #Debolinaa Nandy News #Debolina Nandy #Singer Debolinaa #News #সংবাদ #বিনোদন #দেবলীনা নন্দী #বধূ নির্যাতন

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বিনোদন জগতে 'বিবাহ' যেমন একটা খবর, তেমনই বিবাহ বিচ্ছেদ বা বধূ নির্যাতনও একটা বড়ো খবর। এবার খবরের শিরোনামে গায়িকা দেবলীনা। গায়িকা বলেই নয়, সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা অনেকটাই উর্ধ্বে দেবলীনা নন্দী। তাঁর গান যতটা জনপ্রিয় মানুষের কাছে তিনিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেকটাই জনপ্রিয়। গানের পাশাপাশি তার নিজের জীবনসঙ্গীকে ২০২৪ সালে ১০ ডিসেম্বর সাত পাকে আবদ্ধ হয়। ঠিকঠাকই চলছিল দু’জনের সম্পর্ক। তার মাঝে হঠাৎ দু’জনের সম্পর্কের ভাঙন ক্রমশ প্রকাশ্যে আসে। কয়েকদিন আগে দু’জনের মধ্যে কোনওরকম সমস্যার কারণে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। যদিও সেই ঘটনার পর তিনি প্রাণে বেঁচে যায়। ঘটনায় কলকাতার একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। যদিও সোশ্যাল মিডিয়ায় গায়িকার দিদি একগুচ্ছ অভিযোগ করেন দেবলীনা নন্দীর স্বামী প্রবাহ নন্দী নামে। তবে সেখানেই থেমে নেই, দেবলীনা নন্দী তাঁর স্বামী প্রবাহ নন্দী এবং শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেছেন।

{link}

  দক্ষিণ ২৪ পরগণার সোনারপুর থানাতে জানুয়ারি মাসে লিখিত অভিযোগ দায়ের করা হয়। ভারতীয় দণ্ডবিধির 498A ধারায় মামলা নথিভুক্ত হয়েছে। অভিযোগে দেবলীনা জানিয়েছেন, বিয়ের পর থেকেই তাঁর উপর মানসিক ও শারীরিক নির্যাতন চলছিল। পারিবারিক অশান্তি ক্রমশ বাড়তে থাকে এবং পরিস্থিতি অসহনীয় হয়ে ওঠে। জানুয়ারি মাসে আত্মহত্যার চেষ্টার ঘটনার পর বিষয়টি সামনে আসে। এরপর তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নোটিস পাওয়ার পরই প্রবাহ নন্দী তাঁর মা-বাবাকে নিয়ে থানায় হাজিরা দেন। তাঁরা তদন্তে সহযোগিতা করছেন বলে পুলিশ জানিয়েছে। এই মুহূর্তে কাউকে গ্রেফতার করা হয়নি। বধূ নির্যাতনের মামলাটি এখনও আদালতে ওঠেনি, তবে পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ আপডেট: