Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Dev Movie: সিনেমাপ্রেমীদের জন্য সুখবর! শুরু হল দেবের ৫০ তম ছবি 'বাইক অ্যাম্বুল্যান্স দাদা' -র কাজ

Loading... বিনোদন
Dev Movie: সিনেমাপ্রেমীদের জন্য সুখবর! শুরু হল দেবের ৫০ তম ছবি 'বাইক অ্যাম্বুল্যান্স দাদা' -র কাজ
#Bengali Movies #Tollywood #Bollywood #Tollywood Update #Dev Movie News #Bike Ambulance Dada #সংবাদ #সিনেমা #দেব #দেব নতুন সিনেমা

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: দেব বলে কথা! এই মুহূর্তে এই নেতা তথা অভিনেতার ভক্তের সংখ্যা সর্বাধিক। তার ৫০ তম ছবি বলে কথা। তা আবার জলপাইগুড়ির এক জীবন্ত চরিত্রকে কেন্দ্র করে। অপেক্ষার অবসান। নিজের পঞ্চাশতম ছবি ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র শুটিং শুরু করলেন প্রযোজক-অভিনেতা দেব। রবিবার নিজেই সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে সুখবর জানিয়েছেন তারকা সাংসদ। ১৩ ফেব্রুয়ারি, শুক্রবার ছবিটির শুভ মহরত সেরেছিলেন দেব। বিশেষ মুহূর্তে তাঁর দোসর হয়েছিল ছবির গোটা টিম। একগুচ্ছ ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশনে দেব লেখেন ‘নতুন যাত্রা-নতুন শুরু’। সেখানেই দেখা গিয়েছিল বাইক অ্যাম্বুল্যান্স দাদা ছবির পোস্টার। দেবের ওই পোস্টে বরাবরের মতোই উপচে পড়ে অনুরাগীদের মন্তব্য। অধিকাংশেরই প্রশ্ন ছিল শুটিং শুরু হবে কবে। যদিও সেসময় তা খোলসা করেননি অভিনেতা।

{link}

  প্রসঙ্গত, একটা বিশেষ চরিত্র ও তার কাজকর্ম নিয়ে গড়ে ওঠা এই চরিত্র নিয়ে খুবই রোমাঞ্চিত ছিলেন দেব। জলপাইগুড়ি জেলার এক অখ্যাত গ্রাম রাজাডাঙার ধলাবাড়ির বাসিন্দা করিমুল হক। তিনি ‘অ্যাম্বুল্যান্স দাদা’ নামে পরিচিত। শহর থেকে বহু দূরের প্রান্তিক এলাকার বাসিন্দাদের চিকিৎসার প্রয়োজনে নিজের বাইককেই অ্যাম্বুল্যান্সের মতো ব্যবহার করেন করিমুল। বাইকেই তিনি মুমুর্ষু রোগীদের পৌঁছে দেন হাসপাতালে। এভাবেই বছরের পর বছর তিনি সমাজসেবা করে চলেছেন। স্বীকৃতি হিসেবে ২০১৭ সালে ‘পদ্মশ্রী’ সম্মান তুলে দেওয়া হয় তাঁর হাতে। ২০২০ সালে শোনা গিয়েছিল, তাঁর বায়োপিক তৈরি হবে বলিউডে। তবে ছবির পরিচালক বিনয় মুদ্গলের কাছ থেকে স্বত্ব কিনে নিয়েছেন প্রযোজক দেব। প্রধান চরিত্রে অভিনয় করবেন তিনিই। চলতি বছরের আগষ্টে ছবিটি মুক্তি পাওয়ার কথা। শেষ পর্যন্ত দেখা যাক দেব কতটা ফুটিয়ে তুলতে পেরেছেন এই চরিত্রকে।

সর্বশেষ আপডেট: