শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: না, এবার আর মিথ্যা প্রচার নয়। আর আমাদের মধ্যে নেই বলিউডের জনপ্রিয় ও বর্ষিয়ান অভিনেতা ধর্মেন্দ্র। সোমবার প্রয়াত হয়েছেন বলিউডের হি-ম্যান ৷ বিগত কয়েকদিন ধরেই স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কারণে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এরপর সেখান থেকে ছাড়াও পেয়ে যান এই বর্ষিয়ান অভিনেতা ৷ বাড়িতেই চলছিল চিকিৎসা ৷ পরিবারের তরফে জানানো হয়েছিল, চিকিৎসায় সাড়া দিচ্ছেন অভিনেতা ৷ কিন্তু সোমবার বেলা গড়াতেই আসে দুঃসংবাদ ৷ সংবাদ সংস্থা আইএএনএসের খবর অনুযায়ী, দীর্ঘ অসুস্থতার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলিউডের হি-ম্যান ৷
{link}
ইতিমধ্যেই ভিলে পার্লে শ্মশানে পৌঁছে গিয়েছেন স্ত্রী হেমা মালিনী, মেয়ে এষা দেওল, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন-সহ আরও অনেকে ৷ সকালে অভিনেতার ধর্মেন্দ্রর বাড়ির সামনে অ্যাম্বুলেন্স দেখে উদ্বিগ্ন হয়ে ওঠেন অনুরাগীরা ৷ ধর্মেন্দ্রর স্বাস্থ্য নিয়ে সকলেই চিন্তিত হয়ে পড়েন ৷ কিন্তু পরিবারের তরফ থেকে কোনও বিবৃতি আসেনি ৷ তবে, সদস্যরা যখন একে একে ভিলে পার্লে শ্মশানে পৌঁছাতে শুরু করেন তখন অনুরাগীরা বুঝে যান, বলিউডের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতাকে হারিয়েছে দেশবাসী ৷ সত্তরের দশকে দেশের সবচেয়ে খ্যাতনামা হিরো ছিলেন তিনি। উপহার দিয়েছেন শোলের মতো ব্লকবাস্টার হিট সিনেম। ২০১১ সাল পর্যন্ত দুশোরও অধিক সিনেমা করেছেন তিনি।
.jpeg)
