Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Tollywood Update: দারুণ রেজাল্টের সঙ্গে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন দিতিপ্রিয়ার! খুশি নাগরিক মহল

Loading... বিনোদন
Tollywood Update: দারুণ রেজাল্টের সঙ্গে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন দিতিপ্রিয়ার! খুশি নাগরিক মহল
#Tollywood #Bengali News #Dwitipriya Roy #Bengali Actress #Education #Entertainment News #সংবাদ #বিনোদন #দিতিপ্রিয়া #সিনেমা খবর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: 'রানী রাসমনি' খ্যাত দিতিপ্রিয়াকে আমরা সবাই চিনি। ছোট থেকেই ক্যামেরার সঙ্গে তাঁর সম্পর্ক। একের পর এক চরিত্রে অল্প বয়সে নজর কেড়েছেন। ‘করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিকে রাসমণির চরিত্রে মাত করে দিয়েছিলেন দর্শকদের। আমজনতার ড্রয়িং রুমে পৌঁছে গিয়েছিলেন। অভিনয় জগতের স্বীকৃতি পড়াশোনায় কোনও প্রভাব ফেলেনি। লাইট, অ্যাকশন, ক্যামেরার সঙ্গে সমান তালে চালিয়ে গিয়েছেন পড়াশোনা। প্রতিটি পরীক্ষায় নিজের দাপট দেখিয়েছেন। পেয়েছেন ভালো নম্বর। আর এবার আরও একবার নিজেকে প্রমাণ করলেন ‘রানি রাসমণি’। এবার সমাজবিজ্ঞানে স্নাতকোত্তরে ফার্স্ট ক্লাস পেলেন দিতিপ্রিয়া। সোমবার সোশাল মিডিয়ায় নিজেই বেশ কয়েকটি ছবি শেয়ার করেন দিতিপ্রিয়া। সঙ্গে রয়েছে একটি ভিডিও। পরণে শাড়ি। গলায় উত্তরীয়। হাতে আই কার্ড। ছবিটি ছিল সনদ গ্রহণের। 

{link}

  ছবি শেয়ার করে অভিনেত্রী নিজেই দেন সুখবর। লেখেন, “সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর। স্মরণীয় একটি দিন। আনন্দ করার মতো প্রাপ্তি।” এর আগে প্রতিটি বোর্ডের পরীক্ষায় অসামান্য ফলাফল করেন অভিনেত্রী। উচ্চ মাধ্যমিকেও ৮২ শতাংশ নম্বর পান। লেটার মার্কস পান ইংরাজি, এডুকেশন এবং মিউজিকে। উচ্চ মাধ্যমিকের সময় জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রাণী রাসমণি’র মূল চরিত্রে অভিনয় করতেন দিতিপ্রিয়া। জনপ্রিয় ধারাবাহিকের মূল চরিত্র বলে কথা। তাই মানসিক চাপ ছিল অনেক বেশি। আবার ব্যস্ত শুটিং শিডিউল। সঙ্গে তাল মিলিয়ে দ্বাদশ শ্রেণির পড়াশোনা চালিয়ে যান। দুটোকে একসঙ্গে সামলানো যে বেশ কঠিন ছিল, তা আর নতুন করে বলার নয়। কিন্তু দিতিপ্রিয়া শুটিংয়ের সঙ্গে পড়াশোনাও সমান তালে সামলেছেন।

সর্বশেষ আপডেট: