Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

বাগদেবীর আরাধনায় গায়িকা ইমন চক্রবর্তী

Loading... বিনোদন
বাগদেবীর আরাধনায় গায়িকা ইমন চক্রবর্তী
#Entertainment #Iman Chakraborty #Singer #Bengali Singer #Saraswati Puja #Tollywood #Bollywood #Howrah #West Bengal #India

যার গানে মুগ্ধ সারা বাংলার মানুষ, যার গলা শুনে বহু মানুষ বহুবার বলে উঠেছেন,”আহা, অসাধারন, গলায় স্বয়ং মা সরস্বতীর বাস” সেই ইমন চক্রবর্তী বাগদেবীর আরাধনার দিনে মা সরস্বতীর পাশাপাশি একই আসনে বসিয়ে পুজো করছেন নিজের পরলোকগত মা তৃষ্ণা চক্রবর্তী কে। কারন হিসাবে তিনি বললেন, আমার মা এবং বাবাই সবচেয়ে বড়ো আমার কাছে এবং তারাই আমার ঈশ্বর। ভক্তিভরে আর বাঙালি পাঁচটা ঘরের মতো এই জনপ্রীয় গায়িকাও মেতে উঠেছেন পলাশপ্রীয়ার বন্দনায়।


এই সরস্বতী পুজো কিন্তু অন্য বছরগুলির থেকে একটু আলাদা তার কাছে, কিছুদিন আগেই তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন নিলাঞ্জন ঘোষের সঙ্গে। বিয়ের পরে এই প্রথম সরস্বতী পুজো তার। স্বাভাবিক ভাবেই বিয়ে হয়ে যাওয়ার পরেও নিজের বাড়িতে এসে পুজোয় সামিল হতে পেরে খুবই আপ্লুত তিনি। তার স্বামী নিলাঞ্জনও এসেছেন তার সাথে। পুজোর কাছের পাশাপাশি অতিথিদের দেখাশোনা, সব কাজেই নতুন বউয়ের সহায়তা করছেন তিনি। 

 

সর্বশেষ আপডেট: