শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : রূপচর্চা তো আমরা প্রায় সকলেই করে থাকি, কিন্তু চুলের পরিচর্যা (Hair Care), সেটা কজন করে? পরিবেশে প্রত্যেক দিন যেভাবে দূষণের পরিমাণ বেড়ে চলেছে, তাতে আমাদের সকলেরই চুলের অবস্থা হয়ে পড়ছে বেহাল। এরফলে চুল হয়ে পড়ছে শুষ্ক, প্রত্যেকদিন মুঠো মুঠো চুল (Hair) পড়ে যাচ্ছে, যা নিয়ে চিন্তিত বিশেষ করে মেয়েরা। তবে এর সমাধান কি সম্ভবও? হ্যাঁ অবশ্যই সম্ভব।
{link}
প্রয়োজন শুধু একটি ঘরোয়া উপকরণ ফ্ল্যাক্স সিড (Flax Seeds) অর্থাৎ তিসি বীজের। কিন্তু ফ্ল্যাক্স সিডের ব্যবহারের নিয়ম কী, এটি ব্যবহারে ঠিক কী কী উপকার পাওয়া যায়? চুলে তিসি বীজের ব্যবহার চুলের স্বাস্থ্য এবং বৃদ্ধির জন্য খুবই উপকারী। তিসি বীজে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড চুলের গোড়া মজবুত করে, চুল পড়া কমায় এবং চুলকে চকচকে করে তোলে। এছাড়াও, তিসি ভিটামিন ই সমৃদ্ধ, যা চুলের ক্ষতি মেরামত করতে সাহায্য করে। তিসি বীজে থাকা লিগনান চুল পড়া কমাতে সাহায্য করে।
{link}
তিসি বীজ ক্ষতিকারক ব্যাকটেরিয়া প্রতিরোধ করে, যা খুশকি কমাতে সহায়ক। তিসি বীজে থাকা ভিটামিন ই চুলের ক্ষতি মেরামত করতে সাহায্য করে।
আপনি চাইলে তিসি বীজ গুঁড়ো করে নারকেল তেলের (coconut oil) সাথে মিশিয়ে চুলে লাগাতে পারেন। অথবা তিসি বীজ থেকে জেল তৈরি করে চুলে ব্যবহার করতে পারেন।
