Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Dev Adhikari : ধুমধামে দেবের বাড়িতে গণেশ চতুর্থী উদযাপন

Loading... বিনোদন
Dev Adhikari : ধুমধামে দেবের বাড়িতে গণেশ চতুর্থী উদযাপন
#News #Breaking News #Dev Adhikari #Tollywood #Ganesh Chaturthi #Rukmini Maitra #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ট্রেডিশন মেনে প্রতি বছরের মতো এ বছর অভিনেতা দেবের (Dev Adhikari) বাড়িতে মহা ধুমধাম করে সম্পন্ন হয়েছে গনেশ (Ganesh Chaturthi) পুজো। দেব নিজে উপস্থিত থেকে তার বাবা ও মায়ের সঙ্গে সব তদারকি করেছে। গণেশ পুজোয় দেবের বাড়িতে বসেছিল চাঁদের হাট। এই দিন একটি হলুদ পাঞ্জাবিতে সেজেছিলেন দেব, রুক্মিণীকে (Rukmini Maitra) দেখা যায় একটি গোলাপি রঙের চুড়িদার পরে থাকতে।

{link}

গণেশ পুজোয় টলিউডের মেগাস্টারের বাড়িতে আমন্ত্রিতদের তালিকায় ছিলেন কারা? প্রতিবছরের মতো এই বছরেও ধুমধাম করে বাড়িতে গণেশ পুজো পালন করেছিলেন দেব। মা-বাবা এবং বোনকে সঙ্গে নিয়ে এই দিনটি উদযাপন করেন তিনি। বাবা পরেছিলেন সাদা রঙের পাঞ্জাবি। মা আর বোন পরেছিলেন শাড়ি। গণেশ চতুর্থীতে দেবের বাড়িতে আমন্ত্রিতদের তালিকায় ছিলেন একেনবাবু (Ekenbabu)। লাল রঙের পাঞ্জাবিতে অনির্বাণ চক্রবর্তীকে দেখতে লাগছিল খাসা।

{link}

আমন্ত্রিতদের তালিকায় ছিলেন ধুমকেতু ছবির গোটা টিম। ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ এবং রানা সরকার। তবে দেবের বাড়িতে কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা দিয়েছে তাঁর স্ত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়কে। রুক্মিণীকে সঙ্গে নিয়ে ছবি তুলতে দেখা গিয়েছে তাঁদের। দেবের পুরনো সহকর্মী শ্রাবন্তীকেও এই দিন দেখা যায় বন্ধুর বাড়িতে। দেব এবং রুক্মিণীকে সঙ্গে নিয়ে ছবি তোলেন শ্রাবন্তী। এই দিন শ্রাবন্তী পরেছিলেন একটি বেগুনি রঙের চুড়িদার।

 

সর্বশেষ আপডেট: