Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Tollywood: তৃণমূলের দুই বড়ো নেতার সাথে কাঞ্চন মল্লিক

Loading... বিনোদন
Tollywood:  তৃণমূলের দুই বড়ো নেতার সাথে কাঞ্চন মল্লিক
#news #breaking news #Tollywood #TMC #Kanchon Mallik #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : কাঞ্চন মল্লিক শুধুই একজন হাস্যকৌতুক অভিনেতাই নয়, তিনি তৃণমূলের একজন বিধায়কও বটে। সেই কৌতুক অভিনেতা কাঞ্চনকে সামনে রেখে বাক যুদ্ধে নেমে পড়েছেন তৃণমূলের দুই বড়ো নেতা  কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মদন মিত্র। সোমবার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি কে তীব্র আক্রমন করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর মঙ্গলে তার উত্তর দিয়েছিলেন মদন মিত্র।

{link}

কল্যাণকে আক্রমন করতে গিয়ে মদন মিত্র কাঞ্চন প্রসঙ্গ এনে বলেন, তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিককে নির্বাচনের আগে অপমান করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কথা প্রসঙ্গে এদিন মদন মিত্র কল্যাণকে কটাক্ষ করে বলেন, “তুই কাঞ্চনকে বলবি। কাকে বলছিস? ভেবে শুনে বল। মুশকিল হয়ে যাবে। কে কল্যাণ বলুন তো? কাঞ্চনের জন্যে কল্যাণ একটা ফ্যাক্টর। এই কাঞ্চন তুমি এদিকে ঢুকবে না, ওদিকে ঢুকবে না। কাঞ্চনকে বল। অন্য জায়গায় বলিস না, বোল্ড আউট হয়ে যাবি।” বাংলার আপামর জনসাধারণ বেশ রসিয়ে উপভোগ করছেন এই দুই নেতার বাক্য বিনিময়।এই বিষয়ে অবশ্য কাঞ্চন মল্লিক মধ্যপন্থা অবলম্বন করেছেন। তিনি কোনো পক্ষেকেই রাগাতে রাজি নয়।

{link}

যদিও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারের গাড়ি থেকে কাঞ্চন মল্লিককে এক রকম জোর করে তাড়িয়ে দিয়েছিলেন । তবুও কাঞ্চন কল্যাণ সম্পর্কে কোনো মন্তব্য করেন নি। সাংবাদিকদের শুধুই বলেন, "আমি বিষয়টা জানি না। একটা পারিবারিক মিটিং-এ আছি। এই বিষয় কোনও মন্তব্যই করতে চাই না।”

সর্বশেষ আপডেট: