Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Manishankar Mukhopadhyay: প্রয়াত কিংবদন্তি সাহিত্যিক শঙ্কর! শোকস্তব্ধ শিল্প জগৎ

Loading... বিনোদন
Manishankar Mukhopadhyay: প্রয়াত কিংবদন্তি সাহিত্যিক শঙ্কর! শোকস্তব্ধ শিল্প জগৎ
#manishankar mukhopadhyay death #Writer #manishankar mukhopadhyay news #bengali writer #bengali writer death news #news today #সংবাদ #মণিশঙ্কর মুখোপাধ্যায় #সাহিত্য

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বাংলা সাহিত্যের প্রবাদপ্রতিমা লেখক, বিবেকানন্দ গবেষক লেখক শঙ্কর আজ শুক্রবার আমাদের ছেড়ে চলে গেলেন। আসলে তিনি মণিশংকর মুখোপাধ্যায় থেকেই সকলের কাছে শঙ্কর নামে পরিচিত হয়ে দিয়েছিলেন। লেখকের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিক অসুস্থতায় দীর্ঘদিন ধরেই ভুগছিলেন। সম্প্রতি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই অবস্থা সংকটজনক হয় তাঁর। প্রয়াণের পর শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স-এ লেখেন 'প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত।' শংকরের কলমে উঠে এসেছে সদ্য স্বাধীন কলকাতার সাহেবপাড়ার জীবন, শহরের অন্তর্লীন টানাপোড়েন, মানুষের আশা-আকাঙ্ক্ষা ও বেদনার গল্প। তাঁর অনবদ্য সৃষ্টি 'চৌরঙ্গী' বাংলা উপন্যাসের ভুবনে এক মাইলফলক। পাশাপাশি ‘কত অজানারে’, 'সীমাবদ্ধ', 'জন অরণ্য'-র মতো কালজয়ী রচনা তাঁকে এনে দিয়েছে অনন্য সম্মান ও জনপ্রিয়তা।

{link}

  তাঁর সাহিত্যজীবনের সূচনা হয় ১৯৫৫ সালে প্রথম বই প্রকাশের মাধ্যমে। অল্প বয়সেই লেখা ‘কত অজানারে’ তাঁকে বিপুল পরিচিতি এনে দেয়। সেই সাফল্যই যেন তাঁর দীর্ঘ সাহিত্যপথের ভিত মজবুত করে দেয়। বাস্তব জীবনঘনিষ্ঠ কাহিনি, সহজ অথচ গভীর ভাষা ও তীক্ষ্ণ পর্যবেক্ষণশক্তি, এই সব মিলিয়েই শংকরের সাহিত্য হয়ে উঠেছে প্রজন্মের পর প্রজন্মের পাঠকের প্রিয়। শরীরে তিনি আর নেই, কিন্তু তাঁর লেখা বেঁচে থাকবে বাংলা সাহিত্যের ইতিহাসে, পাঠকের ভালোবাসায়। ধীরে ধীরে তাঁর বাস ভবনে তাঁর অনুরাগী ও শিল্প সাহিত্য জগতের মানুষদের  ভিড় বারা শুরু হয়েছে।

সর্বশেষ আপডেট: