Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 12/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Bollywood Update: বলিউডে কেউই বিতর্কহীন নয়! এবার অমিভাভকে নিয়েও প্রশ্ন তুললেন Govinda

Loading... বিনোদন
Bollywood Update: বলিউডে কেউই বিতর্কহীন নয়! এবার অমিভাভকে নিয়েও প্রশ্ন তুললেন Govinda
#Bollywood News #Bengali News #Entertainment #Amitabh Bachchan #Govinda News #Bollywood Controversy #সংবাদ #বিনোদন #বিনোদন খবর #বলিউড খবর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন ধরেই বলিউডের পর্দা থেকে খানিকটা দূরে আছেন অভিনেতা গোবিন্দা। মাঝেমধ্যে রিয়ালিটি শো বা বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে দেখা গেলেও গত ছয় বছরে তাঁর নতুন কোনও ছবি মুক্তি পায়নি। তবে ব্যক্তিগত জীবন ও নানা বিতর্ক ঘিরে মাঝেমধ্যেই শিরোনামে উঠে আসে তাঁর নাম। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের অন্দরমহলের এমন কিছু বাস্তবতার কথা তুলে ধরলেন তিনি, যা শুনে অনেকেই চমকে যেতে পারেন। এক সাক্ষাৎকারে কথাপ্রসঙ্গে অভিনেতা সোজাসাপটা প্রশ্ন তোলেন - বলিউডে আদৌ কি কারও চরিত্র পুরোপুরি নিষ্কলঙ্ক থাকে? তাঁর কথায়, “এই লাইনে কার নামটাই বা একেবারে পরিষ্কার? কেউ যদি একেবারে বিতর্কহীন হন, তবে উল্টে সন্দেহই হয়। অনেক সময় মানুষ কাউকে অতিরিক্ত ভালবাসে বলেই তাকে ঘিরে ভয় বা দূরত্ব তৈরি হয়। কেউ সময়মতো শুটিংয়ে আসে, ভাল মানুষ—এসব কারণেও সম্মান পায়। কিন্তু তবু কোনও না কোনও সময়ে তার নাম নিয়ে কথা উঠবেই।”

{link}

  বলিউডের ইতিহাস টেনে এনে তিনি আরও বলেন, এই ইন্ডাস্ট্রিতে প্রায় প্রত্যেক তারকাকেই কোনও না কোনও সময় বদনাম বা বিতর্কের মুখোমুখি হতে হয়। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের-এর কথা। গোবিন্দার দাবি, একসময় যিনি ইন্ডাস্ট্রির ‘পারফেক্ট অভিনেতা’ হিসেবে পরিচিত ছিলেন, তিনিও দীর্ঘ সময় কাজের বাইরে ছিলেন।একইভাবে তিনি স্মরণ করেন এক সময়ের সুপারস্টার রাজেশ খান্না-কে। গোবিন্দর মতে, তাঁর কেরিয়ারের মাঝামাঝি সময়েই হঠাৎ করে সমালোচনার ঝড় ওঠে—অনেকে বলতে শুরু করেছিলেন, তিনি আর আগের মতো নেই, তাঁর অভিনয় বা উপস্থিতি নাকি বদলে গেছে।

সর্বশেষ আপডেট: