Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Bangladesh: ভুল থেকেও শিক্ষা হয়নি! ধর্ষণ মামলায় জামিন পেয়ে ফের বেপরোয়া নোবেল

Loading... বিনোদন
Bangladesh: ভুল থেকেও শিক্ষা হয়নি! ধর্ষণ মামলায় জামিন পেয়ে ফের বেপরোয়া নোবেল
#Bangladesh News #Singer #Singer Noble #Nobel Rape Case #Music Industry #Bengali News #নোবেল #বাংলাদেশ #বাংলাদেশ খবর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: মানুষ ভুল করে, সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে সংশোধর করে - এটাই মানবতার বার্তা। কিন্তু নোবেল কোনো কিছুকেই তোয়াক্কা করে না। ধর্ষণ মামলায় জামিন পেয়েই বেপরোয়া মেজাজে দুই বাংলার পরিচিত সঙ্গীত শিল্পী মইনুল আহসান নোবেল (Mainul Ahsan Noble)। আদালতে চত্বরে দাঁড়িয়ে বললেন, “মানুষ মাত্রেই ভুল হয়। একবার ভুল করেছি, আবারও হতে পারে।” বুঝিয়ে দিলেন বিন্দুমাত্রও অনুতপ্ত নন তিনি। বিতর্ক যেন পিছু ছাড়ে না নোবেলের। কখনও শ্লীলতাহানি, কখনও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা-সহ একাধিক মামলায় গ্রেপ্তার হয়েছেন নোবেল। তাঁর বিরুদ্ধে উঠেছে নেশাগ্রস্ত অবস্থায় পর্যটকদের মারধরের অভিযোগও। স্ত্রীকে অত্যাচার, পরকীয়াতেও নাম জড়িয়েছে নোবেলের। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্কে অশালীন মন্তব্য করেও তুমুল সমালোচিত হয়েছেন নোবেল।

{link}

  গত বছরের ১৩ আগষ্ট এক তরুণীকে নিজের স্টুডিওতে আটকে রেখে হেনস্তা করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। নির্যাতিতার দাবি, জোর করে তাঁর আপত্তিকর ছবিও তোলা হয়। সেই মামলায় গত সোমবার নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করে ডেমরা থানার পুলিশ। গতকাল অর্থাৎ মঙ্গলবার জামিনে মুক্ত হন তিনি। আদালত চত্বরে দাঁড়িয়েই গান ধরেন নোবেল। বারবার বিতর্কে জড়িয়ে কি অনুশোচনা হচ্ছে? প্রশ্নের জবাবে তিনি বলেন, “মানুষ মাত্রই ভুল। এবার হয়েছে, আরেকবার হতে পারে।” অর্থাৎ নিজের দোষ স্বীকার করে নিয়েছেন তিনি। যদিও এখানেই থামেননি। এত অভিযোগ সত্ত্বেও দশর্করা তাঁর পাশে থাকবেন বলেই আশাবাদী নোবেল। তিনি বলেন, “দর্শক-শ্রোতারা আমাকে বোঝেন। ওরা আমাকে ক্ষমা করে দেবেন।”

সর্বশেষ আপডেট: