Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

প্রেমের গুঞ্জন তুঙ্গে

Loading... বিনোদন
প্রেমের গুঞ্জন তুঙ্গে
#Nsurat Jahan #Nikhil Jain #Yash Dasgupta #Affair #Tollywood #Entartainment #West Bengal #4th June #India সংবাদ #বিনোদন

টুথব্রাশ নিয়ে পোস্ট করে জল্পনায় ইন্ধন জুগিয়েছিলেন নুসরত। তার সঙ্গে ছবির ক্যাপশনে নুসরত লিখেছিলেন, 'Where there is a Villain, There Will Also Be A Hero... And where there are both, there will always be a ‘HEROINE’... ? A Hero...' অর্থাৎ, 'যেখানে ভিলেন থাকবে, সেখানে সব সময় এক জন হিরো-ও থাকবে আর যেখানে এই দুজন থাকবে, সেখানে সব সময় এক জন হিরোইন থাকবে। ছবি: একজন হিরো...' এখানে লক্ষ্যনীয়, ছবির সৌজন্যে তিনি লিখেছেন এক জন হিরো তুলে দিয়েছেন ছবিটি এখানে হিরো কে? প্রশ্ন এটা নিয়েই।  

{link}

গত বছরের পুজোর পর থেকেই স্বামী নিখিল জৈনের সঙ্গে নুসরতের মনোমালিন্যের খবর আসে। পরে নুসরত জানিয়েছিলেন, নিখিলের সঙ্গে তিনি আর থাকছেন না। এমন পরিস্থিতিতেই নুসরত ও যশের সম্পর্কের গুঞ্জন প্রকাশ্যে আসে। তবে একুশের ভোটের আগে সকলকে চমকে দিয়ে তৃণমূল সাংসদ নুসরতের বিরোধী পক্ষের দল বিজেপিতে যোগ দেন যশ। বিজেপির প্রার্থী হয়ে ভোটেও লড়েছিলেন যশ। কিন্তু হেরে যান অভিনেতা। দুই ভিন্ন রাজনৈতিক দলের সদস্য হলেও অবশ্য যশ-নুসরতের বিশেষ বন্ধুত্বের কোনও পরিবর্তন হয়নি। বরং, ভোট মিটতেই প্রেম তুঙ্গে। একে অপরের তোলা ছবি পোস্ট করেন যশ-নুসরত। 

{link}

গত ২০১৯ এর লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পর নুসরাত জাহান তুরস্কের বোররুমে নিখিল জৈন-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১৯ সালের ১৯শে জুন তাদের চার হাত এক হয়। দুই বছর হতে না হতেই সম্পর্ক ভাঙার শব্দ শোনা যাচ্ছে। এদিকে তাদের সম্পর্কের জটিলতা বেড়েই চলেছে। শোনা যাচ্ছে নিখিল নুসরাতকে ডিভোর্সের নোটিশ পাঠিয়েছেন। তবে এই বিষয়ে স্পষ্ট কিছু বলেননি দম্পতি। তবে নিখিল ও নুসরাতের মধ্যে যে সম্পর্কের টালমাটাল অবস্থা চলছে তা তাদের সোশ্যাল হ্যান্ডেলে নজর রাখলেই বোঝা যায়।

{link}

তবে নিখিল এক সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে জানান, বিয়ে বিষয়টি কলুষিত করা উচিত নয়। কারণ আমাদের দেশে বিয়ে রীতিটিকে সম্মান করা হয়। এদিকে চলতি বছরের শুরুতেই গুজরাটে একসঙ্গে সময় কাটিয়ে এসেছেন যশ ও নুসরাত। তবে নিখিলের সঙ্গে যদি নুসরাতের বিবাহ বিচ্ছেদ ঘটে এবং তিনি যশের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তবে তারা হবেন টলিউডের অন্যতম পাওয়ারফুল ক্যাপল।


 

সর্বশেষ আপডেট: