দীর্ঘ বেশ কয়েকমাস ধরেই নিখিল ও নুসরাতের সম্পর্কের টানাপোড়েনের আঁচ পাচ্ছিল নেটিজেনরা। বেশ কয়েক মাস ধরেই তাদের আলাদা থাকতে দেখা যাচ্ছিলো। অবশেষে স্ত্রীর কাছে বিবাহ বিচ্ছেদের দাবি জানালেন নিখিল জৈন। এই বিষয় তিনি এর থেকে বেশি কিছু জানাতে চাননি । কেন এই বিচ্ছেদ? আসল কারন কি? এইসব বিষয় নিয়ে ভক্তদের সাথে কোনো কথা বলতে চাননা নিখিল ও নুসরাত দুজনেই। নুসরত জাহানের কাছ থেকেও বিচ্ছেদের নোটিশ চলে গিয়েছে ইতিমধ্যে বলে সুত্র মারফত খবর। কিন্তু দুজনের কেউ একে অন্যের ব্যাপারে কোনো বিরুপ মন্তব্য বা ক্ষোভ প্রকাশ করেননি। তাদের বিচ্ছেদের ব্যাপার নিয়ে কথা বলতে আগ্রহী নন অভিনেত্রী নিজেও।
এতদিনের তাদের সম্পর্কের টানাপোড়ন শেষমেশ এখন আইনের দোরগোড়ায় গিয়ে পৌঁছাল। বেশ কয়েকদিন সেপারেশনে থাকাকালীন টলিউডের আরেক সহকর্মী অভিনেতা যশ সেনগুপ্তার সাথে ঘনিষ্ঠ ভাবে দেখতে পাওয়া যাচ্ছে অভিনেত্রী নুসরাত জাহানকে। দুজনে একসঙ্গে রাজস্থানের আজমেঢ় ছুটি কাটিয়েছেন। শুধু রাজস্থান নয় আরও বিভিন্ন ক্ষেত্রে ও বিভিন্ন জায়গাতে তাদের দুজনকে একসঙ্গে দেখা গেছে। অভিনেতা যশের সাথে ছবিও শেয়ার করতেও দেখা যাচ্ছে নুসরাতকে। নেটিজেনদের অনুমান যশের সাথে নুসরতের সমপর্ক ক্রমশ দৃঢ় হচ্ছে। হতেও পারে নতুন কোনো খবর আস্তে চলেছে টলি পাড়ায়। তবে এসম্পর্ক নিয়ে বিপক্ষে কোন মুখ খোলেননি নিখিল। কি হতে চলেছে নিখিল আর নুসরাত জুটির, এপার ভেঙ্গে কি ওপার গড়ে উঠতে চলেছে?
{adss}
.jpeg)
