Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Prem Chopra: অসুস্থতা গুরুতর! হাসপাতালে ভর্তি বর্ষিয়ান অভিনেতা প্রেম চোপড়া

Loading... বিনোদন
Prem Chopra: অসুস্থতা গুরুতর! হাসপাতালে ভর্তি বর্ষিয়ান অভিনেতা প্রেম চোপড়া
#Prem Chopra Health #Prem Chopra News #Bengali News #Bollywood Actor #Prem Chopra Health News #Prem Chopra Health Update #সংবাদ #প্রেম চোপড়া খবর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: সত্তর ও আশির দশকে প্রেম চোপড়া মানেই ছিল একটা শিহরণ। তার সেই বিখ্যাত উক্তি 'মেরা নাম প্রেম, প্রেম চোপড়া' কয়েক দশক ধরে মানুষের মুখে মুখে ঘুরে বেরিয়েছে। আজ সেই চিরযুবক প্রেম ৯০ পা দিয়ে হসপিটালে ভর্তি। এদিন রাতে প্রেম চোপড়ার পরিবারের তরফে জানানো হয়, অভিনেতাকে রুটিন চেক-আপের জন্য ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন। বর্ষীয়ান অভিনেতার শারীরিক পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল। তবে এখনই প্রেম চোপড়ার অসুস্থতা নিয়ে আর কোনওরকম তথ্য প্রকাশ করতে নারাজ তাঁর পরিবার। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি প্রেম চোপড়া। সোমবার বলিউড মাধ্যম সূত্রে খবর, আচমকাই প্রবীণ অভিনেতা অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি তাঁকে লীলাবতীতে ভর্তি করা হয়েছে। 

{link}

  প্রেম চোপড়ার অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ বলিমহলে। চলতি বছরের সেপ্টেম্বর মাসেই ৯০ বছরে পা রেখেছেন প্রেম। বলিউডে খলচরিত্রে অভিনয়ের জন্য প্রসিদ্ধ হলেও তাঁর অভিনয় সিনেপড়ুয়াদের জন্য ব্যাকরণসম। প্রেম চোপড়ার জামাতা বিকাশও অভিনয়জগতের সঙ্গে যুক্ত। শ্বশুরের শারীরিক পরিস্থিতি নিয়ে সংবাদমাধ্যমের কাছে তিনি জানিয়েছেন, আপাতত দিন কয়েক হাসপাতালে থাকতে হবে তাঁকে। সম্পূর্ণ সুস্থ হলে তবেই হাসপাতাল থেকে ছাড়া পাবেন। শেষবার রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে প্রেম চোপড়াকে।

সর্বশেষ আপডেট: