Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Rajpal Yadav: মুক্তির আনন্দে আত্মহারা! জেল থেকে ছাড়া পেয়েই মহিলা পরিবেষ্টিত হয়ে নাচ রাজপালের

Loading... বিনোদন
Rajpal Yadav: মুক্তির আনন্দে আত্মহারা! জেল থেকে ছাড়া পেয়েই মহিলা পরিবেষ্টিত হয়ে নাচ রাজপালের
#Rajpal Yadav News #Bengali News #Bollywood #Bollywood News #Jail #Entertainment News #সংবাদ #রাজপাল যাদব #আর্থিক প্রতারণা #অভিনেতা #সিনেমা

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: আনন্দে দিশেহারা রাজপাল। '৯ কোটি টাকার জাল চেক' কেসে জামিন পেয়ে এখন রাজপাল ভালোই আছেন। চলতি সপ্তাহের সোমবারই দিল্লি উচ্চ আদালতে বড় স্বস্তি পেয়েছেন রাজপাল যাদব। ৯ কোটির চেক বাউন্স মামলায় অন্তর্বর্তীকালীন জামিনে অবশেষে এগারো দিন বাদে তিহাড় জেল থেকে মুক্তি পেয়ে শাহজাহানপুরে নিজের গ্রামের বাড়িতে ফিরেছেন বলিউডের কৌতুকাভিনেতা। সেখান থেকেই এবার ফাঁস হল রাজপালের তুমুল নাচের ভিডিও। যা কিনা নেটভুবনে দাবানল গতিতে ভাইরাল।এইমুহূর্তে দাদার মেয়ের বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত রাজপাল যাদব। গত বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি বাড়িতে ভাইঝির বিয়ের অনুষ্ঠানের জন্য জামিনের আবেদন জানিয়েছিলেন অভিনেতা। তবে সেই আবেদন প্রথমটায় খারিজ হলেও পরে সোমবার বকেয়ার দেড় কোটি মিটিয়ে তারপর জামিনে জেল থেকে ছাড়া পান তিনি। এরপরই সোজা শাহজাহানপুরে পৈতৃক ভিটেয় চলে যান রাজপাল।

{link}

  বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ভাইঝির বিয়ে। সেই প্রেক্ষিতেই কৌতুকাভিনেতার বাড়িতে এখন তুমুল ব্যস্ততা। বিয়ের অনুষ্ঠান থেকে ফাঁস হওয়া ভিডিওতেই ধুতি-কুর্তা পরে একেবারে সাদামাটা পোশাকে মহিলা পরিবেষ্টিত হয়ে বাজনার তালে দেদার নাচ করতে দেখা গেল রাজপাল যাদবকে। আর অভিনেতার সেই ভিডিও এখন নেটভুবনে চর্চার শিরোনামে। জেলমুক্তির পর বলিউড তারকাকে স্বাভাবিক জীবনে ফিরতে দেখে উচ্ছ্বসিত অনুরাগীমহলও। পাশাপাশি এই কঠিন সময়ে পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদও জানিয়েছেন জেলমুক্তির পর সোশাল মিডিয়ার প্রথম পোস্টে। আগামী ১৮ মার্চ ফের দিল্লি উচ্চ আদালতে চেক বাউন্স মামলার শুনানি। সেদিন কি পুরো বকেয়া মিটিয়ে আইনি জটিলতা কাটাতে পারবেন রাজপাল? নজর সেদিকেই।

সর্বশেষ আপডেট: