Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Bollywood: শনু সুদের উদ্যোগে আপাতত স্বস্তিতে Rajpal Yadav! তবে সমস্যা এখনও মেটেনি

Loading... বিনোদন
Bollywood: শনু সুদের উদ্যোগে আপাতত স্বস্তিতে Rajpal Yadav! তবে সমস্যা এখনও মেটেনি
#Bollywood News #Bengali News #Sonu Sood #Rajpal Yadav News #Bollywood Update #সংবাদ #বিনোদন খবর #সিনেমা #রাজপাল যাদব খবর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: সোনু সুদের অনুরোধে শেষ পর্যন্ত মুম্বাইয়ের একটা বড়ো অংশ এসে দাঁড়িয়েছেন জেলে ভর্তি বিখ্যাত কমেডিয়ান রাজপাল যাদবের। ফলে মুক্তর অপেক্ষায় তিনি। তার জামিন খারিজ হওয়ার পরে জানিয়েছেন, ৯ কোটির চেক বাউন্স মামলায় ইতিমধ্যেই অর্ধেক বকেয়া মিটিয়ে ফেলেছেন তাঁর ‘তারকা মক্কেল’। যদিও এদিন মামলাকারী সংস্থা অভিনেতার জামিন আবেদনের শুনানি মুলতুবির আর্জি জানায়। সেই প্রেক্ষিতেই সোমবার পরবর্তী শুনানির দিকে চেয়ে রাজপাল যাদবের আইনি প্রতিনিধি। ঠিক কী জানালেন তিনি? ভাস্কর উপাধ্যায়ের মন্তব্য, “রাজপালের ম্যানেজার তিহাড় জেলে গিয়ে ওঁর সঙ্গে দেখা করবেন এবং বাকি বকেয়া টাকা কীভাবে মেটানো হবে, সেই সম্পর্কিত আলোচনা করবেন।” তাঁর সংযোজন, টাকা ধার নিয়ে যে বিনিয়োগ করা হয়েছিল, তা অস্বীকার করা হয়নি। এর আগেও যখন টাকার কথা উঠেছিল, তখন মামলাকারী সংস্থা টাকা নিতে অস্বীকার করে। ২০১২ সালে উভয়পক্ষের যে চুক্তি হয়েছিল, সেই লেনদেনের হিসেবের সমঝোতা করতে করতেই তিন মাস কেটে গেল। রাজপাল যাদবকে আসলে কে টাকা দিয়েছেন? সে সম্পর্কে আমি কিছুই বলতে পারছি না। এসব পারিবারিক বিষয়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে জেলে যাব এবং কীভাবে কী করা যায়, সেটা নিয়ে আলোচনা কর ওঁর সঙ্গে। যতটা জানি, এখনও পর্যন্ত পাঁচ কোটি টাকার মধ্যে আড়াই কোটি টাকা মেটানো হয়েছে। এবার দেখা যাক, সোমবার আদালত কী সিদ্ধান্ত নেয়।"

{link}

  ২০১০ সালে ‘আতা পাতা লাপাতা’ সিনেমার জন্য মুরালি প্রজেক্ট নামে দিল্লির এক সংস্থার থেকে ৫ কোটি টাকা ধার করেছিলেন অভিনেতা। সেই ছবির বক্স অফিসে ভরাডুবি হওয়ায় টাকা ফেরত দিতে পারেননি তিনি। ফলত, মামলা গড়ায় আদালত অবধি। এদিকে বকেয়া না মেটাতে পারায় কৌতুকাভিনেতার গ্রেপ্তারির খবর প্রকাশ্যে আসার পরই একজোট হয়ে বলিউড অর্যসাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। এপ্রসঙ্গে অভিনেতার ম্যানেজার গোল্ডি বুধবার জানিয়েছিলেন, “সোনু সুদ, সলমন খান এবং অজয় ​​দেবগনের মতো তারাকারা বলেছেন- ‘পাশে আছি’। এই একটু আগেই পরিচালক ডেভিড ধাওয়ানের সঙ্গে কথা হচ্ছিল। উনিও সাহায্য করতে চেয়েছেন। রতন নৈন, বরুণ ধাওয়ান…অনেকেই ফোন করেছেন আমাকে আর্থিক সাহায্য করবেন বলে। বলিউডের এরকম সাড়ায় মনে বল পেয়েছেন রাজপালও।” মিকা সিং, গুরু রানধাওয়া, অনুপ জলোটাও আর্থিক সাহায্য করেছেন। বলিউডের তরফে এমন বিপুল সাড়া পেয়ে আপ্লুত রাজপালপত্নীও। স্ত্রী রাধা যাদব বলছেন, “সবাই আমাদের পাশে দাঁড়িয়েছে। প্রায় গোটা ইন্ডাস্ট্রি সাহায্যের জন্য এগিয়ে এসেছে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।” সেই টাকাতেই কি অর্ধেক বকেয়া মেটানো হল? সোমবারই সেই উত্তর মিলবে বলে আকার-ইঙ্গিতে বোঝালেন আইনজীবী।

সর্বশেষ আপডেট: