Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Salman Khan: এপ্রিলে মুক্তি পাচ্ছে না ভাইজানের 'Battle of Galwan'! নেপথ্যে কারণ কী?

Loading... বিনোদন
Salman Khan: এপ্রিলে মুক্তি পাচ্ছে না ভাইজানের 'Battle of Galwan'! নেপথ্যে কারণ কী?
#Salman Khan News #Bollywood #Bollywood Movie #Battle of Galwan #Battle of Galwan News #Salman Khan Movie #সংবাদ #সলমান খান সিনেমা #সিনেমা খবর #ব্যাটেল অফ গালওয়ান খবর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: সলমন খান মানেই কিন্তু বিতর্ক। আর ওর ছবি নিয়ে তো আরো বিতর্ক। এবার নতুন বিতর্ক ভাইজানের ‘ব্যাটল অফ গালওয়ান' ছবি নিয়ে। বলিউড সূত্রের খবর, আবার নাকি ছবির কিছু অংশ শুটিং করতে হবে। স্বাভাবিকভাবে তার প্রোডাকশনের কাজও হবে। সুতরাং সবমিলিয়ে বেশ সময়সাপেক্ষ ব্যাপার। সুতরাং এপ্রিলে হয়তো ছবি মুক্তি সম্ভব হবে না। স্বাধীনতা দিবসকে আপাতত নাকি ছবি মুক্তির ডেডলাইন হিসাবে ধরেই নাকি এগোচ্ছে টিম ‘ব্যাটল অফ গালওয়ান’। যদিও ছবি পরিচালক, অভিনেতা কারও তরফ থেকে নিশ্চিতভাবে এখনও কিছু জানা যায়নি। খুব শীঘ্রই এই সংক্রান্ত নিশ্চিত খবর সামনে আসতে পারে বলেই মনে করা হচ্ছে। প্রথম থেকেই সলমনের অ্যাকশন ঘরানার ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবি নিয়ে উৎসাহের অন্ত নেই অনুরাগীদের। আর হবে না-ই বা কেন? একে তো এই ছবিটি ২০২০ সালে গালওয়ান ভ্যালির ভারত-চিন সংঘাতের প্রেক্ষাপটে তৈরি। যেখানে কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর ভূমিকায় দেখা যাবে সলমন খানকে। যিনি ভারতীয় সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন।

{link}

  জওয়ানের চরিত্রে অভিনয়ের জন্য কড়া হোমওয়ার্কও করেছেন ভাইজান। শুটিং শুরুর আগে নিত্যদিন প্রেশার চেম্বারে ঘাম ঝরিয়েছেন। পরিবর্তন এনেছিলেন রোজকার খাদ্যাভ্যাসেও। এখন নতুন অবতারে এই ছবিতে ভাইজানকে বড়পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক।

সর্বশেষ আপডেট: