Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Shahrukh Khan: ৬০ তম জন্মদিনে বড় চমক! 'King' ছবির টিজার প্রকাশ্যে আনলেন বলিউডের বাদশা

Loading... বিনোদন
Shahrukh Khan: ৬০ তম জন্মদিনে বড় চমক! 'King' ছবির টিজার প্রকাশ্যে আনলেন বলিউডের বাদশা
#Shahrukh Khan News #SRK #King Movie Teaser #King Movie #Bollywood #Shah Rukh Khan Birthday #Movie #সংবাদ #শাহরুখ খান #সিনেমা #কিং সিনেমা

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: শাহরুখ মানেই একটা আবেগ ও উন্মাদনা। ৬০ বছর বয়সেই বিশাল বড় ধামাকা দিলেন শাহরুখ খান। রবিবার জন্মদিন উপলক্ষে প্রকাশ্যে নিয়ে এলেন আগামী ছবির টিজার। এদিন পরিচালক সিদ্ধার্থ আনন্দ বহু প্রতীক্ষিত এই ছবিটির টিজার প্রকাশ্যে এনেছেন। টিজার শুরু হতেই শাহরুখ খানের গলায় শুনতে পাওয়া গেল, কতজনকে মেরেছি মনে নেই। তারা ভালো ছিল বা খারাপ সেটাও জিজ্ঞাসা করিনি কোনওদিন। আমি শুধু তাদের চোখে দেখেছি এটাই তাদের শেষ নিঃশ্বাস, যার কারণ শুধুমাত্র আমি। এক হাজার অপরাধ, ১০০ দেশে আমার বদনাম, ভয় পাইনি ভয় পাইয়েছি। বেশ বোঝা যায় এই ডায়লগের সঙ্গে সঙ্গে উল্লাস করে উঠবে দর্শক। 

{link}

  টিজারে আবার এক নতুন শাহরুখ খানকে দেখলেন দর্শক। একের পর এক মানুষকে অবলীলায় মেরে চলেছেন তিনি। নেপথ্যে লেখা রয়েছে, সেখানে শুধুমাত্র একজনই থাকবে, একজনই রাজা থাকবে, যাকে সকলে বলে কিং। অনেকে যেমন একদিকে শাহরুখের এই নতুন লুক দেখে ‘জওয়ান’ ছবির কথা স্মরণ করেছেন তেমন অন্যদিকে অনেকেই বুঝতে পারছেন না এই ছবিতে ধূসর চরিত্রে অভিনয় করবেন নাকি ইতিবাচক চরিত্রে। তবে যে চরিত্রই তিনি অভিনয় করুন না কেন, এই সিনেমাটি যে একটা আদ্যপ্রান্ত অসাধারণ ছবি হতে চলেছে তা টিজারের কয়েক সেকেন্ডেই প্রমাণ হয়ে গিয়েছে।

সর্বশেষ আপডেট: