Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Shreya Ghoshal: ভারতীয় সঙ্গীত জগৎ পিতৃতান্ত্রিক! কড়া মন্তব্যে ক্ষোভপ্রকাশ শ্রেয়া ঘোষালের

Loading... বিনোদন
Shreya Ghoshal: ভারতীয় সঙ্গীত জগৎ পিতৃতান্ত্রিক! কড়া মন্তব্যে ক্ষোভপ্রকাশ শ্রেয়া ঘোষালের
#Shreya Ghoshal News #Shreya Ghoshal Songs #Bengali News #Shreya Ghoshal Viral #Bollywood Singer #Indian Musical Society #Music #সঙ্গীতশিল্পী #শ্রেয়া ঘোষাল খবর #সঙ্গীত জগৎ

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: নারী দিবসে এমন কি হলো যে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন সংগীত শিল্পী শ্রেয়া ঘোষাল। নারী দিবসের আগে সঙ্গীত জগতে লিঙ্গবৈষম্য নিয়ে সরব হয়েছেন। তাঁর দাবি, ভারতীয় সঙ্গীতজগৎ নাকি বর্তমানে বেশ পিতৃতান্ত্রিক। বিষয়টা খোলসা করা যাক। সম্প্রতি এক পডকাস্টে সাক্ষাৎকার দেন শ্রেয়া (Shreya Ghoshal)। আর সেখানেই তিনি ভারতীয় সঙ্গীতজগতে নারীদের অবস্থান নিয়ে কথা বলেন। আশা ভোঁসলে থেকে লতা মঙ্গেশকর – সকলের কথা উল্লেখ করেন তিনি। শ্রেয়ার দাবি, “সমাজব্যবস্থার আসল চেহারা ভারতীয় সঙ্গীতজগতেও ফুটে উঠছে। সঙ্গীতজগৎ বেশ পিতৃতান্ত্রিক। সেরা গানগুলির তালিকায় থাকা বেশিরভাগ পুরুষ শিল্পীর গাওয়া।

{link} 

  সেরা পঞ্চাশটির মধ্যে হয়তো ৬-৭টি গান কোনও গায়িকার গাওয়া। সমতা ঠিক এতটাই। আগে অবশ্য আমাদের দেশে এমন ছিল না। যত দিন যাচ্ছে ততই বাড়ছে এগুলি।” শ্রেয়ার দাবি, লতা মঙ্গেশকর এবং আশা ভোঁসলের যুগে এমন লিঙ্গবৈষম্য তুলনামূলক অনেকটা কম ছিল। শ্রেয়া বলেন, “লতা এবং আশার সময় দেখুন। তাঁরা গায়কদের থেকে অনেক এগিয়ে রয়েছেন। তাঁরা বছরে অনেক বেশি গান গাইতেন। প্রায় ১০ বছর ধরে পরিস্থিতি বদলে গিয়েছে।” ধীরে ধীরে পরিস্থিতি সম্পর্কে সকলে সব কিছু বুঝতে পারবেন বলেই মনে করছেন শ্রেয়া।

সর্বশেষ আপডেট: