এবারের লড়াইটা অনেক বড় , এ এমনি এক কুরুক্ষেত্র যেখানে ফেলুদা একাই লড়ে চলেছেন তাঁর প্রাণ চাবিকাঠি হাতে নিয়ে ,কলকাতার একটি বেসরকারি হাসপাতালে আপাতত শারীরিক অসুস্থতার সঙ্গে পাঞ্জা লড়ছেন প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থার চূড়ান্ত অবনতি হয়েছে। অভিনেতার স্নায়ু কাজ করছে না। গত ২৪ ঘণ্টায় করোনা এনসেফ্যালোপ্যাথির সংক্রমণ বেড়েছে। দেশ ও বিদেশের স্নায়ুরোগ বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। আগে থেকেই এনসেফালোপ্যাথির জটিল সমস্যায় আক্রান্ত ছিলেন অভিনেতা। সাড়া দিচ্ছে না মস্তিষ্ক। ক্রমশ বাড়ছে অস্বস্তি। ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া ছাড়া আর কোনো রাস্তা এই মুহূর্তে খোলা নেই চিকিৎসকদের কাছে।
কুড়ি দিন হল চিকিৎসাধীন রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। বেশ সঙ্কটজনক অবস্থায় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। অভিনেতার জন্যে প্রার্থনা করছেন তাঁর ফ্যানেরা।
পাঞ্জা লড়ছেন সৌমিত্র
Loading...
বিনোদন
#Chief Minister
#West Bengal
#Durga Puja
#kolkata
#howrah
#west bengal
#bangladesh
#india
#durga puja
#sheffield ttimes
#durga puja 2020
#food
#covid19
#independence
#freedom fighter
#news
#media
#religion
#district
#cit
সর্বশেষ আপডেট:
