এবার রাজনীতির পথে পা বাড়ালেন টলি পাড়ার জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস। শুক্রবার মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। বৃহস্পতিবার তার জন্মদিনের দিন তাকে এই বিষয় জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন সময় আসলে তিনি ঠিক জানাবেন। ঠিক তার ২৪ ঘণ্টার মধ্যেই তিনি যোগদান করলেন। তিনি বললেন যে তিনি বেশি কথা বলতে আগ্রহী নন। তিনি কাজে বিশ্বাসী। আর এই বিশ্বাস থেকেই তিনি রাজনীতি জগতে পা দিয়েছেন। তার বিশ্বাস যদি মন থেকে কিছু করা হয় তাহলে অবশ্যই সাফল্য আসবে।এ বিষয় ওনাকে বেছে নেওয়ার জন্য তিনি মুখ্যমন্ত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ।
সর্বপ্রথম ‘বয়েই গেল’ ধারাবাহিকের ‘বিরসা’ চরিত্রের মাধ্যমে পরিচয় হয় তার বিনোদন জগতের সাথে।তারপর গ্যাংস্টার, ফাইনালি ভালবাসা, সোয়েটার, চিনি ইত্যাদি একের পর এক জনপ্রিয় ছবির মাধ্যমে নিজের ভীত শক্ত করেছিলেন। শুধু সিনে জগতই নয় সাথে বাংলা ওয়েব জগতের কথা ভাবলে সর্বপ্রথম মাথায় যার নাম আসে তিনিই হলেন আমাদের সকলের প্রিয় সৌরভ দাস। ‘চরিত্রহীনে’র ‘সতীশ’ থেকে ‘মন্টু পাইলট’এর ‘মন্টূ’,তার প্রত্যেকটি ওয়েব সিরিজ কাপিয়েছে ওয়েব দুনিয়াকে।পেয়েছেন লক্ষাধিক মানুষের ভালবাসা।আজ সেই সকলের মনজয় করা ‘সতীশ’ বা বসাক বাড়ির ‘বিরসা’ আরও এক পা বারিয়েছেন মানুষের সেবা করার উদ্যোগ নিয়ে।তিনি গতকাল স্পষ্ট জানিয়েছেন তিনি চিরদিনই মানুষের পাশে থাকতে চেয়েছেন, মানুষের সেবা করতে চেয়েছেন,আর এখন তিনি মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায়ের হাথ ধরে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে।
একদিকে যেমন দল ত্যাগ করছেন দলের ভারি নেতারা ঠিক তার উল্টো দিকে দলে আসছেন জনপ্রিয় ব্যাক্তিরা।‘জয় বাংলা’ স্লোগানের মাধ্যমে জনপ্রিয় অভিনেতার যোগদান এনে দিয়েছে এক অন্য চমক। তিনি শুধু অভিনয় জগতেই নয় যেদিকে গেছেন পেয়েছেন অজস্র মানুষের ভালবাসা।এখন দেখার বিষয় রাজনীতি জগতেও মানুষ তার পাশে থাকে কি না?
