Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Srijato Accident: ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন কবি শ্রীজাত! কবির স্বাস্থ্য নিয়ে শিল্পজগতে উদ্বেগ

Loading... বিনোদন
Srijato Accident: ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন কবি শ্রীজাত! কবির স্বাস্থ্য নিয়ে শিল্পজগতে উদ্বেগ
#Srijato Health #Srijato Accident News #Writer Srijato #West Bengal News #Bengali News #Srijato News #সংবাদ #দুর্ঘটনা খবর #শ্রীজাত দুর্ঘটনা #গাড়ি দুর্ঘটনা

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: পথ দুর্ঘটনার কবলে কবি, গীতিকার, পরিচালক শ্রীজাত। মঙ্গলবার বিকেলে পথ দুর্ঘটনায় পারেন শ্রীজাত। খবর প্রকাশ্যে আসতেই বাংলা সাহিত্যজগতে উদ্বেগের সৃষ্টি হয়েছে। কেমন আছেন শ্রীজাত এখন? উৎকণ্ঠায় তাঁর অনুরাগীমহল। এদিন দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পরই প্রথমটায় শোনা যায়, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি কবি-গীতিকার! শ্রীজাতর শারীরিক পরিস্থিতির খবর নিতে তড়িঘড়ি একটি সংবাদ সংস্থার তরফে যোগাযোগ করা হয় দূর্বা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। শ্রীজাতপত্নী জানালেন, “হাসপাতালে নয়, বাড়িতেই চিকিৎসা চলছে। দুর্ঘটনার জেরে পেশিতে চোট পেয়েছেন। তবে শ্রীজাত আপাতত ভালো রয়েছেন। বাড়িতেই চিকিৎসকের পরামর্শমতো চিকিৎসা চলছে তাঁর। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়ে গিয়েছেন শ্রীজাত।” 

{link}

  কীভাবে এই দুর্ঘটনা ঘটল? দূর্বা বন্দ্যোপাধ্যায় জানালেন, শো করে বাড়ি ফেরার পথে সাঁতরাগাছিতে শ্রীজাতর গাড়িতে পিছন থেকে এসে ধাক্কা মারে একটি গাড়ি। আর তাতেই পেশিতে চোট পান তিনি। যদিও কবিপত্নী আশ্বস্ত করে জানিয়েছেন, সেরকম চিন্তার কিছু নেই। তবে জানা গিয়েছে, শ্রীজাতর গাড়িটি মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই কবির শারীরিক পরিস্থিতির খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সর্বশেষ আপডেট: