দেখতে দেখতে কেটে গেলো প্রায় ৬ মাস, অনেকদিন শুধু দুধ খেয়ে কাটিয়েছে ছোট্ট খুদে স্টার ইউভান। এবার আমাদের সকলের ছোট্ট একরত্তির মাছ, মাংস, ডিম থেকে শুরু করে সবকিছু খওয়ার সময়ে এসে গেছে। আজথেকে ৬ মাস আগে ১২ই সেপ্টেম্বর রাজ ও শুভশ্রীর কোল আলো করে আসে খুদে সুপার স্টার ইউভান চক্রবর্তী। জন্মের পর থেকেই বাবা-মা প্রায় প্রতিদিনই খুদের কোন না কোন ছোট বড় কান্ড সোশ্যাল মিডিয়াতে তাদের ভক্তদের সাথে শেয়ার করতেন। আর মাত্র কয়েকদিনে ছোট্ট ইউভানের ভক্তের সংখ্যা মোটেও কম নয়। আর মাত্র ৬মাস বয়সের মধ্যেই সে হয়ে গেছে সেলিব্রেটি। আজ সোমবার অনুষ্ঠিত হতে চলেছে তার অন্নপ্রাশন। গতকালই বাবা রাজ চক্রবর্তী কালকের অনুষ্ঠানের কিছু ছবি সোশ্যাল মিডিয়া আক্যাউন্টে পোস্ট করেছে, যেখানে দেখা যাচ্ছে একরত্তিকে নিয়ে খেলায় ব্যাস্ত বাবা ও মা। অনেকদিন ছোট্ট ইউভান দুধ খেয়ে নিয়েছে এবার তার মাছ, মাংস থেকে শুরু করে সবই খাওয়ার সময় এসেছে, এই পরিপ্রেক্ষিতে আজ ইনস্টাগ্রামে ইউভানের ছবি পোস্ট করে লিখেছেন, আমাদের এই ছোট্টটি আমাদের হৃদয় আমাদের সবকিছু। আমার বুবা দ্রুত বড় হয়ে যাচ্ছে। আজ তার অন্নপ্রাশন অনুষ্ঠিত হবে।
