Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Subhashree Ganguly: যুদ্ধের কারণে আটকে ছিলেন দুবাইয়ে! অবশেষে ছেলেকে নিয়ে ঘরে ফিরলেন রাজপত্নী

Loading... বিনোদন
Subhashree Ganguly: যুদ্ধের কারণে আটকে ছিলেন দুবাইয়ে! অবশেষে ছেলেকে নিয়ে ঘরে ফিরলেন রাজপত্নী
#Subhashree Ganguly News #Dubai News #Raj Chakraborty #Iran Israel War #Dubai War #Iran War #Tollywood #সংবাদ #শুভশ্রী গাঙ্গুলী খবর #কলকাতা #দুবাই #টলিউড খবর #বিনোদন খবর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: অনেকটা উৎকণ্ঠা, কৌতূহল, ভয়ের অবসান ঘটিয়ে অবশেষে কলকাতায় ফিরলেন রাজপত্নী শুভশ্রী। পুত্র ইভানকে নিয়ে দুবাই গিয়ে আটকে পড়েছিলেন। যুদ্ধের কারণে বন্ধ হয়েছিল বিমান। শুক্রবার বিকেলে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল টলিপাড়ার চক্রবর্তী পরিবার। যুদ্ধজিগিরের আবহে ছেলে ইউভানকে নিয়ে দিন কয়েক ছুটি কাটাতে গিয়ে দুবাইয়ে আটকে পড়েছিলেন অভিনেত্রী। মধ্যপ্রাচ্যে এহেন যুদ্ধ পরিস্থিতিতে বিমান চলাচল ব্যাহত হয়েছিল। ফলত, নির্দিষ্ট সময়ে দেশে ফেরা সম্ভব হয়নি তাঁদের। তবে শুক্রবার ভায়া মুম্বই হয়ে ছেলেকে নিয়ে কলকাতায় ফিরলেন ‘সুপারমম’ শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এদিন কলকাতা বিমানবন্দরে স্ত্রী-সন্তানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন রাজ চক্রবর্তী। সঙ্গে ছিল পরিবারের সবথেকে খুদে সদস্য ইয়ালিনিও। সেখানেই মাকে পেয়ে আনন্দে আত্মহারা রাজকন্যে। বাবার কোল থেকে একলাফে মায়ের কোলে ইয়ালিনি। অন্যদিকে স্ত্রী শুভশ্রীকে দেখে আনন্দে জাপটে ধরলেন রাজ চক্রবর্তীও। 

{link}

  এতদিন বাদে মাকে পেয়ে রাজকন্যের মুখে অনাবিল হাসি। বিমানবন্দরে সেসব মিষ্টি মুহূর্তই ক্যামেরাবন্দি হল। মধ্যপ্রাচ্যে যুদ্ধকালীন পরিস্থিতিতে অশান্ত দুবাই থেকে নিরাপদে দেশে ফেরায় আশ্বস্ত রাজ-শুভশ্রীর ঘনিষ্ঠমহলও। শহরে পা রেখেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভশ্রী জানান, “সকলের এত ভালোবাসা, এত সমর্থন ওই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাকে আর আমার পরিবারকে শক্তি জুগিয়েছে। ভীষণ ভয়াবহ পরিস্থিতি ছিল। আমি এতটাই বিধ্বস্ত যে এখনই ওখানকার অভিজ্ঞতা ভাগ করার মতো পরিস্থিতিতে নেই। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।”

সর্বশেষ আপডেট: