header banner

Border 2 : স্বাধীনতা দিবসে চমক, এল ‘বর্ডার ২’-এর পোস্টার

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : সানি দেওয়াল (Sunny Deol) মানেই এক ঝলক উত্তেজনা, উন্মাদনা আর সঙ্গে দেশপ্রেমের আবেগ। সামনে সুসজ্জিত পাকিস্তানের বিশাল সেনা বাহিনি ৷ জবাবে ভারতের মোটে শ-খানেক সেনা ৷ সানি দেওয়ালের নেতৃত্বে সেই যুদ্ধ জয় করেছিল ভারত ৷ সেই সঙ্গে ১৯৯৭ সালে মুক্তি পাওয়া বর্ডার জায়গা করে নিয়ে ভারতের মানুষের মনে ৷

{link}

তবে চমকটা তোলা ছিল ১৫ অগাস্টের জন্য ৷ ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসে সানি দেওল দেশপ্রেমের আবেগ উসকে দিয়ে প্রকাশ করলেন ‘বর্ডার ২’ (Border 2)-এর প্রথম পোস্টার। ১৯৯৭ সালের ক্লাসিক ছবির সিক্যুয়েলে তিনি তাঁর আইকনিক ভূমিকায় ফিরছেন। ছবিটি মুক্তি পাবে ২২ জানুয়ারি ২০২৬-এ, প্রজাতন্ত্র দিবসের সপ্তাহান্তে। পহেলগাঁও কাণ্ডের (Pahalgam Incident) পরে এই সিনেমা যে দর্শকদের মনে নতুন আবেগ তৈরী করবে তাতে কোনো সন্দেহ নেই।

{link}

নতুন পোস্টার প্রকাশের পাশাপাশি দেশের সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সানি দেওল ঘোষণা করেন, ১৯৯৭ সালের ক্লাসিকের এই প্রতীক্ষিত সিক্যুয়েল ২২ জানুয়ারি ২০২৬-এ মুক্তি পাবে, প্রজাতন্ত্র দিবসের দীর্ঘ সপ্তাহান্তে। পোস্টারে ঠিক কী কী রয়েছে? সেখানে দেখা গিয়েছে সানি দেওলকে তাঁর আইকনিক সেনা-অবতারে, সামনের সারিতে দাঁড়িয়ে বাজুকা ছুঁড়ছেন। পোস্টার শেয়ার করে তিনি লেখেন, “হিন্দুস্তানের জন্য লড়ব… আবার একবার! #Border2 মুক্তি পাচ্ছে ২২ জানুয়ারি ২০২৬-এ #HappyIndependenceDay!”

{ads}

 

News Breaking News Sunny Deol Bollywood Border 2 Pahalgam Incident সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article