কলকাতার মাটিতে পা রাখলেন প্রাক্তন মিস ইউনিভার্স তথা জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা সেন।নিরাপত্তা বেষ্টনীতে আটক অবস্থাতে সপরিবারে চুপিসারে উপস্থিত হলেন হুগলী জেলার কোন্নগরের নবগ্রাম এলাকায় খুড়তুত বোন ঐন্দ্রিলা সেনের বিয়েতে।ছবি ভাইরাল হতেই অভিনেত্রীর ভক্তদের মধ্যে খুশির ছোঁয়া, সাথে অভিনেত্রীর একের পর এক হাসি মুখের ছবির সাথে জমে ওঠে বিয়েবাড়িরও আসর।
প্রায় সমস্ত রকম কাজ মুম্বাইতে ফেলে রেখেই,তিনি যোগদান করেন ছোট্ট বোনের বিয়েতে।তিনি শুধু একা আসেননি সাথে ছিলেন বাকি পরিবারের লোকজন,বাবা-মা,দুই মেয়ে,ভাই ও ভাইয়ের বউ সহ রোহমান শল। অভিনেত্রীর ভাইয়ের স্ত্রী চারু আসোপাকেও দেখা যায় বিয়ের আসরে একেবারে বাঙালী সাজে।সাথে বাঙালী ঘরানার সাজে দেখতে পাওয়া গেল অভিনেত্রিকে।রহমান শলের সাথে সুস্মিতা সেন সম্পর্কে জড়ানোর পর থেকেই তিনি সেন পরিবারের ক্ষেত্রে আরও অন্যতম সদস্য হয়ে উঠেছেন তা আরও একবার সামনে এলো অভিনেত্রীর অনুরাগীদের কাছে।বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর,অভিনেত্রীর বোন ঐন্দ্রিলা সেন বললেন,বিয়ের দিন ঠিক করার সময় পরিবারের সবার কথা মাথায় রাখা হয়েছিল,এবং সুস্মিতা দি কবে আসতে পারবেন মুলত সেই দিকেও গুরুত্ব দেওয়াও হয়েছিল। ওনার স্বামী সায়ক সেন যথেষ্ট আনন্দের সাথে মন্তব্য রাখেন, যে এমন একজন বিস্ববিখ্যাত শ্যালিকা পাব তা ভাগ্যর ব্যাপার।এছারাও বলেন যে তিনি একজন সেলিব্রেটি হওয়া সত্তেও পুরো বিয়ে বাড়িতে আর পাঁচজনের মতই ছিলেন,হাসি-ঠাট্টা করছিলেন সবার সাথে,খুব ক্যাজুয়াল ভাবে মিসছিলেন সাধারণের সাথে।
এলাকার মানুষ খুবই উত্তেজিত ছিল ওনাকে নিয়ে। উনি আশার পর যথেষ্ট ভির হয় কিন্তু পুলিশ সামলে নিয়েছিল।এত বড় একজন সেলিব্রেটি এরকম একটা ছোট্ট শহরে উপস্থিত হওয়া মোটেও কম বড় কথা নয়।বিয়েবাড়িতে উপস্থিত হওয়া প্রত্যেকের কাছে এটি ছিল বিশাল বড় এক প্রাপ্তি।
বোনের বিয়ে উপলক্ষে কোন্নগরে সুস্মিতা সেন
Loading...
বিনোদন
#Sushmita Sen
#Rohman Shawl
#Oindrila Sen
#Sayak Sen
#Charu Asopa
#Weeding Ceremony
#Hooghly
#Konnagar
#West Bengal
#Entertainment
#Miss Universe
#Movie
#India
#Bollywood
#Actress.
সর্বশেষ আপডেট:
