Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Ecology News: নব বিবাহিত জীবনে সুখের সূত্র

Loading... বিনোদন
Ecology News: নব বিবাহিত জীবনে সুখের সূত্র
#News #Breaking News #Ecology News #newly married life #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : শীতের শুরু মানেই বাঙালির ঘরে 'বিবাহ' অনুষ্ঠান শুরু হচ্ছে। কিন্তু সব বৈবাহিক সম্পর্ক (marital relationship) সুখের হয় না। কোনো কোনো বিবাহ মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে। নববিবাহিত দম্পতিদের (Newly married couple) জীবনে ভালোবাসা পূর্ণ থাকা খুব দরকার। বাস্তুশাস্ত্র (Ecology)অনুসারে, দম্পতিরা যদি সঠিক দিকে মুখ করে না ঘুমান, তাহলে বিবাহিত জীবনে নানান সমস্যা আসবে, জানেন বিবাহিত দম্পতিদের ঘর কোন দিকে রাখা শুভ? তাই আমাদের জেনে নিতে হবে জ্যোতিষ ও বাস্তু শাস্ত্রের কয়েকটি পরামর্শ।

{link}

 

১) নবদম্পতিদের ঘরে যদি সুখ রাখতে চান ও ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করবেন না, সহজে মাথা গরম করবেন না। কথায় কথায় তর্কাতর্কি করবেন না। মারামারি, হানাহানি করা এড়িয়ে চলুন। 

২) নববিবাহিতদের ঘর উত্তর-পশ্চিম দিকে হওয়া উচিত। এই দিকটি বিবাহিত জীবনে প্রেম বৃদ্ধির দিক। তবেই জীবনসঙ্গীর সঙ্গে আপনি সুখে থাকতে পারবেন। জীবনে কোনও অসুবিধা আসবে না। এমনকি দাম্পত্য জীবনেও আপনার সুখ লেগে থাকবে।

{link}

 

 ৩) সদ্য বিবাহিত ব্যক্তিদের বিছানা কোনও ধাতুর জিনিস দিয়ে তৈরি করা উচিত নয়। এতে কিন্তু আপনার বিবাহিত জীবনে নানান সমস্যা আসবে। এমনকি অর্থহানি হতে পারে।

 ৪) বর্গাকার কাঠের বিছানায় শোওয়া নববধূর জন্য শুভ বলে মনে করা হয়। এতে তাদের জীবনে সুখ লেগে থাকবে। এমনকি আর্থিকদিকে লাভ হবে আপনার।

 ৫) বিছানায় কোনও উপহার বা বাসন একদমই রাখবেন না। তাহলে কিন্তু আপনার বিবাহিত জীবনে নানান সমস্যা আসবে। 

 ৬) নব বিবাহিত দম্পতিদের ঘরের রঙ হালকা রাখা উচিত। নীল, কালো রঙ একদমই করবেন না। এতে তাদের জীবনে অশান্তি সম্মুখীন হতে হতে পারে।

সর্বশেষ আপডেট: