Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Tamal Roychowdhury: নিদ্রামগ্ন অবস্থাতেই চিরবিদায়! প্রয়াত বর্ষীয়ান অভিনেতা তমাল রায়চৌধুরী

Loading... বিনোদন
Tamal Roychowdhury: নিদ্রামগ্ন অবস্থাতেই চিরবিদায়! প্রয়াত বর্ষীয়ান অভিনেতা তমাল রায়চৌধুরী
#Tamal Roychowdhury Death #Tollywood #Bengali News #Tollywood Actor #Tollywood Actor Death #Entertainment News #সংবাদ #বিনোদন জগৎ #তমাল রায়চৌধুরী #বিনোদন খবর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: সোমবার একেবারে ভোর রাতে নিজের বাড়িতেই সকলের আজ্ঞাতে চির বিদায় নিলেন অভিনেতা তমাল রায়চৌধুরী। সদ্য তাঁর স্পেসমেকার বসেছিল। তবে জীবন ছিল স্বাভাবিক। কিন্তু ঘুমের মধ্যেই সোমবার ভোর ৩টে নাগাদ তিনি চলে যান। পুত্র, পুত্রবধূ ও কন্যা নিয়ে সংসার অভিনেতা তমাল রায়চৌধুরী। জানা গিয়েছে, সোমবার সকালে নিজের ঘরেই ঘুমোচ্ছিলেন বর্ষীয়ান অভিনেতা। সাধারণত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন তিনি। তবে ঘুম থেকে না ওঠায় পরিচারিকার সন্দেহ হয়। তাঁকে ডাকাডাকি করেন। কোনও সাড়াশব্দ পাননি। তড়িঘড়ি চিকিৎসককে ডাকা হয়। তিনি পরীক্ষা নিরীক্ষা করে জানান, ভোররাতের দিকেই প্রয়াত হন অভিনেতা। ঘুমের মধ্যে হৃদরোগের জেরে তাঁর প্রাণহানি বলেই চিকিৎসক জানিয়েছেন। সোমবার সকালে সোশাল মিডিয়ায় দুঃসংবাদ জানান অভিনেতা দেবদূত ঘোষ। তিনি লেখেন, “আজ ভোরে ঘুমের মধ্যে কোনও কষ্ট না পেয়ে চলে গেলেন আমাদের সকলের প্রিয় অভিনেতা তমাল রায়চৌধুরী।”

{link}

   পরিবার সূত্রে খবর, পেসমেকার বসানো হয়েছিল অভিনেতার। দিনকয়েক ধরে শারীরিক নানা অসুস্থতার ভুগছিলেন তিনি। সে কারণে খুব একটা তাঁকে পর্দায় দেখা যায়নি। সিনেমা, ধারাবাহিক কিংবা নাটকের মঞ্চে দেখা যাচ্ছিল না। তবে এমন দুঃসংবাদে যেন টলিপাড়ায় নেমে এসেছে বিষন্নতা। চোখে জল বিনোদুনিয়ার প্রায় সকলের। অভিনয়ই ছিল তমাল রায়চৌধুরীর ধ্যানজ্ঞান। দীর্ঘদিন ধরে টলিপাড়ার সঙ্গে যুক্ত অভিনেতা। একাধিক ধারাবাহিকে কাজ করেছেন। থিয়েটার জগতের দাপুটে অভিনেতা। গত কয়েক বছরে একাধিক ছবিতেও কাজ করেছেন। ‘চিরদিনই তুমি যে আমার’, ‘চ্যালেঞ্জ’, ‘জাতিশ্বর’, ‘রামধনু’, ‘চাঁদের পাহাড়’, ‘অ্যামাজন অভিযান’-এর মতো বাংলা ছবিতেও কাজ করেছেন তমাল রায়চৌধুরী। শেষবার তাঁকে দেখা গিয়েছে তথাগত মুখোপাধ্যায়ের ‘ভটভটি’ ছবিতে।

সর্বশেষ আপডেট: