Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Vijay Rashmika Wedding: বিয়ের আমন্ত্রণপত্র হাতে প্রধানমন্ত্রী সাক্ষাৎ বিজয়-রশ্মিকার! দেখা করেছিলেন অমিত শাহের সঙ্গেও

Loading... বিনোদন
Vijay Rashmika Wedding: বিয়ের আমন্ত্রণপত্র হাতে প্রধানমন্ত্রী সাক্ষাৎ বিজয়-রশ্মিকার! দেখা করেছিলেন অমিত শাহের সঙ্গেও
#vijay deverakonda #rashmika mandanna #narendra modi #Tollywood #Bengali news #vijay rashmika wedding news #entertainment news #সংবাদ #বিনোদন খবর #বিজয় রশ্মিকা

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার চারহাত এক হয়েছে বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানার। উদয়পুরে রাজকীয় বিয়ে সেরেছেন জুটি। আত্মীয়-বন্ধু ও বিশেষ অতিথি সমাগমে এদিন ঝলমলে হয়ে উঠেছিল বিজয়-রশ্মিকার বিয়ের আসর। এই বিয়ের আসরে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে জুটির বিয়েতে তিনি সশরীরে উপস্থিত হতে পারেননি। তাই নব দম্পতিকে চিঠি মারফত শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি।

{link}
বিরোশ'-এর বিয়ের চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই সোশাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর সঙ্গে জুটির সাক্ষাৎ ও আমন্ত্রণ পত্র বিনিময়ের ছবি। উল্লেখ্য, নয়া দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে তাঁর হাতে আমন্ত্রণপত্র তুলে দিয়েছিলেন খোদ তারকা জুটি।

{link}

  যেখানে উদয়পুরের বিয়ে ও আগামী ৪ মার্চ হায়দরাবাদে গ্র্যান্ড রিসেপশনে মোদিকে আমন্ত্রণ জানান 'বিরোশ'। একইসঙ্গে আমন্ত্রণ জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও। সৌজন্য বিনিময়ে তাঁর হাতে নবদম্পতি তুলে দিয়েছিলেন রুপোর গণেশ মূর্তি। সেই ছবিও ভাইরাল ইতিমধ্যেই নেটপাড়ায়। উল্লেখ্য, ৪ মার্চ হায়দরাবাদের বিজয় ও রশ্মিকার গ্র্যান্ড রিসেপশন হতে চলেছে এককথায় তারকাখচিত। যেখানে উপস্থিত থাকার কথা রাজনৈতিক ও বিনোদুনিয়ার একাধিক হেভিওয়েট ব্যাক্তিত্বের। রাজকীয়ভাবে বৃহস্পতিবার সাতপাক ঘুরেছেন 'বিরোশ'। নবদম্পতির বিয়ের সাজ থেকে পোশাক সব কিছু মিলিয়ে তাঁদের দেবদেবীর সঙ্গে তুলনা করছেন অনুরাগীরা।

সর্বশেষ আপডেট: