কন্যাসন্তানের পিতা হলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। সোমবার এক বেসরকারী নার্সিংহোমে তার স্ত্রী অনুষ্কা শর্মা কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। আনন্দে আপ্লুত বিরাট নিজেই টুইট করে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন এই সু সংবাদ।
২০২০ সালের ২৮ শে সেপ্টেম্বর ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে অনুষ্কা শর্মার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করেছিলেন তিনি। আজ সকালে মুম্বাই এর এক বেসরকারী হাসপাতালে লক্ষী এলো ভারতীয় অধিনায়কের ঘরে। অস্ট্রেলীয় সিরিজ চলাকালীন প্রথম টেস্ট শেষ হয়ে যাওয়ার পরেই দেশে ফিরে আসেন অনুষ্কার পাশে থাকবার জন্য। কয়েকদিন আগে এই জনপ্রীয় ভারতীয় অভিনেত্রী একটি ম্যাগাজিনের জন্য ফোটোশুট ও করেন। আজ বিরাট কোহলির এই খবর প্রকাশ করার পর গোটা সোশ্যাল নেটওয়ার্ক জুড়ে শুভেচ্ছা বার্তার বন্যা শুরু হয়ে গেছে। তার টিমের সতীর্থরা সহ তার সমস্ত ফ্যানফলোয়ার্সদের একের পর এক পোষ্ট ও শুভেচ্ছাবার্তা আসছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলি জুড়ে।
