শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : ‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files) প্রথম থেকেই বিতর্ক তৈরী করেছে। এখানে ইতিহাস বিকৃতির অভিযোগ উঠেছে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri) বিরুদ্ধে। দ্য বেঙ্গল ফাইলস’-এর (The Bengal Files) ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে শনিবারই বিস্তর ঝামেলা হয়েছিল। পরিচালকের বিরুদ্ধে ইতিহাস বিকৃত করে বিভাজনে উসকানি দেওয়ার অভিযোগ তুলেছিল নেটমাধ্যমের একাংশ। রবিবার সরাসরি ওই পরিচালকের বিরুদ্ধে বাংলাকে অসম্মান করার অভিযোগ এনে গর্জে উঠলেন টলিউডের (Tollywood) একাধিক নামজাদা পরিচালক-প্রযোজক।
{link}
বাঙালির অপমান মুখ বুঝে সহ্য করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তাঁরা। তাঁদের অনেকের মত, ‘বেঙ্গল ফাইলস’ হোক। ‘কেরল ফাইলস’ হোক। ‘ছাবা’ হোক। কারণ সিনেমা দেখেই আমরা সত্য জানি। সিনেমা সমাজের দর্পণ। কিন্তু একই যুক্তিতে তাহলে ‘পরজানিয়া’, ‘ফিরাক’, ‘চাঁদ বুঝ গয়া’, ‘আবির গুলাল’, ‘ইন্ডিয়া: দ্য মোদি কোশ্চেন’ সিনেমাগুলির উপর থেকে নিষেধাজ্ঞা তোলা হচ্ছে না কেন? সত্য জানার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে কেন? উল্লেখ্য, বিবেক অগ্নিহোত্রীর ‘ফাইলস’ ট্রিলজির তৃতীয় রাজনৈতিক থ্রিলার ‘দ্য বেঙ্গল ফাইলস’।
{link}
খবর আগেই ছিল যে ‘তাসখন্দ ফাইলস’, ‘কাশ্মীর ফাইলস’ ছবির পর বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে ছবি বানাতে চলেছেন পরিচালক। যদিও গত বছর অক্টোবরে ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে আনার সময় সেটির নাম ছিল ‘দ্য দিল্লি ফাইলস’। তবে সাবলাইনে উল্লিখিত ছিল ‘দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর কথা। পরে দর্শক চাহিদার কথা বলে ছবির নাম পাল্টে ফেলেন। তখন থেকেই তাঁর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল।

