শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : ঝামেলা অশান্তি প্রায় সব সংসারেরই নিত্য কাহিনী, তবে সেটি প্রত্যেকদিন হওয়া মোটেই ভালো ব্যাপার না। আপনার বাড়িতেও কি লেগে রয়েছে প্রত্যেকদিনের ঝামেলা, আপনার বাড়িতেও কি প্রত্যেকদিন কেউ কেউ না অসুস্থ হয়ে পড়ছে? আপনার বাড়ির এনার্জি কি দিনদিন নেগেটিভ হয়ে পড়ছে? দেখেনিন বাড়ির বাস্তু ঠিক আছে তো?
{link}
বাড়ির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো বাথরুম (bathroom)। বাস্তু মত অনুযাই সেতি ঠিক দিকে আছে তো? বাস্তুশাস্ত্র (Ecology) অনুসারে, বাড়িতে বাথরুমের জন্য আদর্শ স্থান হল উত্তর-পশ্চিম বা পশ্চিম দিক। এই দিকগুলি নেতিবাচক শক্তি দূর করতে এবং ইতিবাচক শক্তি প্রবাহ বজায় রাখতে সাহায্য করে। বাথরুমের দরজা এবং টয়লেটের আসন উত্তর বা দক্ষিণ দিকে মুখ করে থাকা উচিত। বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাথরুমের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয়:
{link}
• বাথরুমটি বাড়ির কেন্দ্রে থাকা উচিত নয়।
• বাথরুমের জন্য সাদা, ক্রিম বা হালকা রঙের ব্যবহার ভালো।
• বাথরুমে লবণ বা শিলা লবণ ব্যবহার করা যেতে পারে, যা নেতিবাচক শক্তি শোষণ করতে সাহায্য করে।
• টয়লেটের আসন উত্তর বা দক্ষিণ দিকে মুখ করে থাকা উচিত।
• ওয়াশ বেসিন উত্তর, উত্তর-পূর্ব বা পূর্ব দেয়ালে রাখা যেতে পারে। এই বিষয়গুলি মাথায় রেখে বাথরুম তৈরি করলে তা ঘরে ইতিবাচক শক্তি বজায় রাখতে সাহায্য করবে।
