Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 28/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Offbeat: ৪ লক্ষ টাকার গয়না ভর্তি ব্যাগ নিয়ে পালালো এক কুকুর!

Loading... বিনোদন
Offbeat: ৪ লক্ষ টাকার গয়না ভর্তি ব্যাগ নিয়ে পালালো এক কুকুর!
#Offbeat #Offbeat News #Dog #CCTV #Footage #Police #টাকা #গয়না #চুরি #কুকুর #অবাক #পুলিশ

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: কুকুরের গুণকে পাশব গুণ বলে। তারা কিন্তু মানুষের মতো চুরি বা ডাকাতি করে না। কিন্তু এই ক্ষেত্রে একদম নতুন কাজ। মধ্যপ্রেদেশের হাসপাতালে চাঞ্চল্যকর কাণ্ড। চার লক্ষ টাকার গয়না ভর্তি একটি ব্যাগ লুট হয় রাতের অন্ধকারে। ঘটনার তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাজ্জব বনে যান তদন্তকারীরা। দেখা যায়, চোর চারপেয়ে, লেজও আছে। আদতে খাবারের সন্ধানে এসে গয়নার ব্যাগ নিয়ে চম্পট দিয়েছিল সে। ভাইরাল হয়েছে ওই সিসিটিভি ফুটেজ। অদ্ভূত এই কাণ্ড ঘটেছে মধ্যপ্রদেশের মন্দসৌর জেলা হাসপাতালে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জেলা হাসপাতালে চিকিৎসা চলছে কায়মপুরের বাসিন্দা এক তরুণীর। 

  হাসপাতালে তরুণের সঙ্গেই থাকছিলেন তাঁর মা লতা বাই। হাসপাতালে থাকার সময় বাড়িতে গয়না ফেলে রাখাটা নিরাপদ মনে না হওয়ায় তা একটি ব্যাগে পুরে সঙ্গে নিয়ে এসেছিলেন তিনি। সেই ব্যাগই ‘চুরি’ যায়। স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ জানিয়েছে, ব্যাগে ৪ লক্ষ টাকা মূল্যের সোনার মঙ্গলসূত্র, কানের দুল, সোনার পুঁতি, রুপার নূপুর এবং অন্যান্য গয়না ছিল। এছাড়াও নগদ দু’হাজার টাকাই ছিল। এমন ব্যাগ কুকুর নেবে কেন? যেহেত একই ব্যাগে ছিল খাবার। লতা বাই অভিযোগ করেন, ২৪ আগস্ট রাত ১টা থেকে ভোর ৬টার মধ্যে কোনোও এক সময়ে ব্যাগটি হারিয়ে যায়। তদন্তে নেমে পুলিশ হাসপাতাল ও এর আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। তাতেই ধরা পড়ে ‘চোর’। কাণ্ড ঘটে ভোর ৪টে নাগাদ। আসলে একটি পথকুকুর হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডে ঢুকেছিল। মুখে ব্যাগটি নিয়ে পালিয়ে যায় সে। এরপর অন্য সিসিটিভির ফুটেজ দেখে কুকুরের গতিবিধি নজর করে খুঁজে বের করা হয় ব্যাগটিকে। তদন্তকারী পুলিশ আধিকারিক জানিয়েছেন, ব্যাগে খাবার থাকার কারণেই কুকুরটি আকৃষ্ট হয়েছিল। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

সর্বশেষ আপডেট: