Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 28/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Sonu Sood:বিপর্যস্ত নেপালের পাশে সনু সুদ সহ বিনোদন জগতের একাংশ!

Loading... বিনোদন
Sonu Sood:বিপর্যস্ত নেপালের পাশে সনু সুদ সহ বিনোদন জগতের একাংশ!
#Sonu Sood #Help #Entertainment #Bollywood #Nepal Flood #Nepal Flash Flood #Crisis #Death #Flash Flood #হড়পা বান #বন্যা #নেপাল #ভয়াবহতা #হতাহত #সাহাজ্য

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: মুম্বাইয়ের সোনু সুদ চিরকাল ভীষণ মানবিক। শুধু সনু নয় আরো অনেকেই পাশে দাঁড়াতে চাইছেন বিপর্যস্ত নেপালের পাশে। ভয়াবহ হড়পা বানের কবলে পড়ে বিপর্যস্ত নেপাল। এই প্রাকৃতিক বিপর্যয়ে ইতিমধ্যেই বহু মানুষের প্রাণহানি ঘটেছে এবং ১৬০০-রও বেশি মানুষ এখনও নিখোঁজ। সাম্প্রতিক বছরগুলোতে নেপালে নেমে আসা সবচেয়ে বিধ্বংসী ট্র্যাজেডিগুলোর মধ্যে এটি অন্যতম। এই কঠিন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করার পাশাপাশি দুর্গত মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন একাধিক বলিউড তারকা। তবে বিপদের দিনে বরাবরের মতোই সাহায্যের হাত বাড়িয়ে দিতে সবার আগে এগিয়ে এলেন অভিনেতা সোনু সুদ। ত্রাণ ও পুনর্গঠনের প্রতিশ্রুতির কথা জানিয়ে তিনি স্পষ্ট বলেন, আশ্রয় ও খাদ্যের অভাব মেটাতে তিনি প্রস্তুত এবং ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে সবরকমভাবে দাঁড়াবেন। শুধু সোনু সুদ নন, পাশে দাঁড়িয়েছেন সঞ্জয় দত্ত, মণীশা কৈরালা, কঙ্গনা রানাওয়াত, অনুপম খেরও।

 সঞ্জয় সহানুভূতি জানিয়ে লিখেছেন, “নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত সবার জন্য আমার প্রার্থনা রইল। এই কঠিন সময়ে আমি আপনাদের পাশে আছি এবং যেভাবে সম্ভব সাহায্য করতে প্রস্তুত। সবাই নিরাপদ ও শক্ত থাকুন।” মণীশা জানান নেপাল-বংশোদ্ভূত এই অভিনেত্রী অত্যন্ত মর্মাহত হয়ে দেশবাসীকে আক্রান্তদের জন্য প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন। তিনি সংক্ষেপে লেখেন, “প্রার্থনা করুন নেপালের জন্য।” কঙ্গনা বলেন নেপাল-তিব্বত হড়পা বানে ইশা ফাউন্ডেশনের ৮০ জন সদস্য নিখোঁজ হওয়ার বিষয়ে সদগুরুর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন কঙ্গনা। তিনি লেখেন, “এই মর্মান্তিক ট্র্যাজেডি ও প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে ব্যথিত।” অনুপম খের বলেন, “নেপালের বিপর্যয়ের দৃশ্য দেখে আমি স্তম্ভিত ও গভীরভাবে ব্যথিত। কত প্রাণ গেল, পরিবারগুলো ভেঙে টুকরো হয়ে গেল, ঘরবাড়ি ভেসে গেল! অসহায় পশুপাখিরাও বাদ পড়ল না। কয়েক মুহূর্তের মধ্যে যে সবকিছু এভাবে হারিয়ে যেতে পারে, তা কল্পনা করাও হৃদয়বিদারক। প্রিয়জনকে হারানো মানুষদের আমি কীভাবে সান্ত্বনা দেব, ভেবে ভাষা পাচ্ছি না।"

সর্বশেষ আপডেট: