শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: মানসিক অবসাদ থেকেই বিদায়? বিখ্যাত চিত্রপরিচালকের বিদায়ে উঠছে প্রশ্ন। প্রয়াত বাংলা সিনেমা জগতের খ্যাতনামা পরিচালক অনীক দত্ত। বুধবার দুপুরে আচমকাই তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, হিন্দুস্তান পার্ক এলাকায় বাড়ড়ির ছাদ থেকে পড়ে যান তিনি। যদিও, দুর্ঘটনাবশত পড়ে যান নাকি আত্মহত্যা সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। ছাদ থেকে পড়ে যাওর পর দ্রুত পরিচালক কে উদ্ধার করে ঢাকুরিয়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সঙ্কটজনক অবস্থাতেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল অনীক দত্ত কে। হাসপাতালের তরফেই জানানো হয়েছে, প্রয়াত হয়েছেন ভূতের ভবিষ্যৎ ছবি শ্রষ্টা।
পরিচালকের ঘনিষ্ঠ ব্যক্তিদের সূত্রে খবর, বেশ কিছু সময় ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। পরিচিতিদের কাছে বামপন্থী মনোভাবাপন্ন মানুষ হিসাবেই পরিচিতি ছিলেন অনীক দত্ত। প্রয়াণের সময় অনীকের বয়স হয়েছিল ৬৬ বছর। কয়েকদিন আগেই জন্মদিন উদযাপন করেছেন বাংলা সিনেমার এই পরিচিতি মুখ। সমাজমাধ্যমে নিজের পুরানো স্মৃতিও ভাগ করে নিয়েছিলেন পরিচালক। সিনেমা পরিচালনা শুরু করার আগে গত প্রায় দুই দশক ধরে যুক্ত ছিলেন বিজ্ঞাপন জগতের সঙ্গে। বহু বিজ্ঞাপন তৈরি করেছেন এই চিত্রপরিচালক। ২০১২ সালে বিনোদন জগতে আলোড়ন ফেলে দেয় তাঁর সিনেমা ভূতের ভবিষ্যৎ। যদিও, এই সিনেমাকে ঘিরেও কম বিতর্ক হয়নি।
পরবর্তী সময়েও সিনেমা প্রেমীদের আরও একাধিক চমকপ্রদ ছবি উপহার দিয়েছেন অনীক। সেই তালিকা রয়েছে আশ্চর্য প্রদীপ, মেঘনাদবধ রহস্য, ভবিষ্যতের ভূত ও বরুণবাবুর বন্ধু। তাঁর শেষ সিনেমা ছিল সত্যজিৎ রায়ের পথের পাঁচালী অবলম্বনে তৈরি অপরাজিত। সেই সিনেমাটিতেও আশ্চর্য দক্ষতার পরিচয় দিয়েছিলেন অনীক। যদিও, সেটিকে ঘিরেও তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছিল। তাঁর হঠাৎ মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন জগৎ।
.jpeg)
