শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: অরিজিৎ সিং শুধু একজন সংগীত শিল্পী নন, তিনি একজন প্রতিবাদী সংগীত শিল্পী। আর জি কর কাণ্ডের পরে তিনি প্রতিবাদের গান লিখেছিলেন। আর দিল্লি কাণ্ডে তিনি ছাত্র আন্দোলকে সমর্থন করে বক্তব্য রাখেন। আর সেই কারণেই বিজেপির রষানলে পড়তে হলো সংগীত শিল্পী অরিজিৎ সিংকে। এ বার ককরোচ জনতা পার্টির (CJP) নেতৃত্বে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন করে বিজেপি বিধায়কের রোষের মুখে সঙ্গীতশিল্পী অরিজিত্ সিং। অরিজিত্কে নিশানা করে বিজেপি বিধায়ক চিত্ত মুখোপাধ্যায়ের পোস্ট, জিয়াগঞ্জে অরিজিত্ ফিরলেই বিক্ষোভ দেখানো হবে। জঙ্গিপুরের বিজেপি বিধায়ক চিত্ত মুখোপাধ্যায় ফেসবুক পোস্টে লেখেন, 'অরিজিৎ সিং জিয়াগঞ্জে ফিরলেই বিক্ষোভ দেখানো উচিত এবং ওকে বয়কট করা উচিত। ওখানে রাষ্ট্রবাদী মানুষের সংখ্যা কম।’ চিত্ত মুখোপাধ্যায়ের এহেন পোস্টে গায়কের বহু ফ্যান ক্ষোভ উগরে দিয়েছেন। কেউ কেউ বা আবার কুরুচিকর ভাষায় আক্রমণও করেন তাঁকে। পাল্টা দিয়েছেন বিধায়কও। তাঁর মন্তব্য, ‘যারা এতক্ষণ ধরে জঘন্য ভাষায় নিজ নিজ সংস্কার ও বংশ পরিচয় দিলেন, তাদের কোনও কথাই গ্রহণ করলাম না। কোনও ভারত বিরোধী ছাড়া ওই অসভ্যতামি কোনও ভদ্রলোক সমর্থন করতে পারে না।' গত সোমবার সিজেপি-র নেতৃত্বে পড়ুয়াদের ‘সংসদ অভিযান’ ঘিরে উত্তেজনা ছড়ায়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস এবং জলকামান ব্যবহার করে। সেই ঘটনার একাধিক ভিডিও ও ছবি সামনে আসার পর দেশজুড়ে শুরু হয়েছে বিতর্ক। বিশিষ্টজনদের একাংশও পড়ুয়াদের প্রতি সমর্থন জানিয়েছেন।
এই পরিস্থিতিতেই নিজের এক্স হ্যান্ডেলে একাধিক পোস্ট করেন অরিজিৎ সিং। দিল্লি পুলিশের ভূমিকার কড়া সমালোচনা করে তিনি লেখেন, 'বাহ! উর্দির আড়ালে গুণ্ডার মতো আচরণ।' এরপর আরও ক্ষোভ উগরে দিয়ে তিনি প্রশ্ন তোলেন, 'এবার তো ছাত্রছাত্রীদেরও মারধর করা হচ্ছে। দিল্লি পুলিশের কাছে আমার প্রশ্ন, আপনাদের কি কোনও লজ্জা নেই? আর এই নেতামন্ত্রীরা কি নিজেদেরই ভগবান ভাবতে শুরু করেছেন? কী চলছে এসব!' ‘হর হর মহাদেব’ ধ্বনি তুলে অরিজিৎ সিং সতর্ক করে দেন, 'সব মনে রাখা হবে, ভুলে যাবেন না পরিবর্তনই একমাত্র ধ্রুব সত্য।'
.jpeg)
