Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 12/09/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Big Boss Bangla: শনিবার বিগবসের ঘরে আসছেন টলিউডের এই জনপ্রিয় অভিনেতা! নাম জানলে চমকে যাবেন আপনিও

Loading... বিনোদন
Big Boss Bangla: শনিবার বিগবসের ঘরে আসছেন টলিউডের এই জনপ্রিয় অভিনেতা! নাম জানলে চমকে যাবেন আপনিও
#Big Boss Bangla News #Jeetu Kamal #Big Boss Update #Big Boss Bangla Update. সংবাদ #জিতু কামাল বিগবস #বিগবস খবর #বিগবস বাংলা

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: জমে উঠেছে বিগবস বাংলা সিজন ৩। অসাধারণ উত্তেজনার পরিস্থিতি। আচমকাই শহর ছেড়ে মুম্বই পাড়ি দিয়েছেন বাংলা টেলিভিশন ও সিনেমা জগতের অত্যন্ত পরিচিত মুখ জীতু কমল। আর এই খবরের পর থেকেই জোর উসকে উঠেছে জল্পনা— তবে কি চলতি সপ্তাহেই ‘বিগ বস বাংলা ৩’-এর ঘরে ওয়াইল্ড কার্ড হিসেবে গ্র্যান্ড এন্ট্রি নিতে চলেছেন অভিনেতা? বিগত কয়েক দিন ধরেই ‘বিগ বস বাংলা’র ঘরে জীতু কমলের সম্ভাব্য আগমন ঘিরে জোর চর্চা চলছিল সোশ্যাল মিডিয়ায়। তবে বিষয়টি নিয়ে প্রথম থেকেই মুখে কুলুপ এঁটেছেন অভিনেতা নিজে। এমনকী, সাম্প্রতিক এই মুম্বই সফর নিয়েও কোনও মন্তব্য করেননি তিনি। 

  সূত্রের খবর, আগামী শনিবারের বিশেষ পর্বেই বিগ বসের অন্দরমহলে ধামাকাদার প্রবেশ ঘটতে পারে তাঁর, আর সেই লক্ষ্যেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উল্লেখ্য, গত সপ্তাহে বিগ বসের ঘর থেকে প্রথম প্রতিযোগী হিসেবে বিদায় নিয়েছেন অভিনেতা অনিন্দ্য সেনগুপ্ত। তাঁর বিদায়ের পরপরই মডেল-অভিনেতা রাজবীর দের ওয়াইল্ড কার্ড এন্ট্রি পুরো ঘরের সমীকরণ এলোমেলো করে দিয়েছে। খাট দখল থেকে শুরু করে সহ-প্রতিযোগীদের সঙ্গে রাজবীরের জোর বাকবিতণ্ডা এখন শো-এর মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু। ঘরের ভেতরে যখন রাজবীরকে কেন্দ্র করে চরম উত্তেজনা বজায় রয়েছে, ঠিক সেই মুহূর্তেই জীতু কমলের প্রবেশের আবহ দর্শকদের কৌতুহল দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। ছোটপর্দার বিপুল জনপ্রিয়তার পাশাপাশি বড়পর্দায় সত্যজিতের আদলে তৈরি ‘অপরাজিত’ ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন জীতু। ফলে বাস্তব বুদ্ধিসম্পন্ন ও শান্ত স্বভাবের এই অভিনেতা বিগ বসের জটিল দুনিয়ায় পা রাখলে খেলার চিত্রনাট্য কোন দিকে মোড় নেবে, তা দেখতে উদগ্রীব অনুরাগীরা।

সর্বশেষ আপডেট: