শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: সুখবর বাংলা বিনোদন জগতে। অনুপম রায় বাবা হলেন। স্বাভাবিক কারণেই কৌতূহল তার স্ত্রী প্রশ্মিতা পালের কোল আলো করে কে আসলো - ছেলে না মেয়ে? জীবনের এই নতুন এবং বিশেষ অধ্যায়ে পা রেখে সোশ্যাল মিডিয়ায় নিজেই অনুরাগী ও শুভানুধ্যায়ীদের সঙ্গে এই আনন্দঘন মুহূর্ত ভাগ করে নিয়েছেন অনুপম।
২০২৪ সালের মার্চ মাসে একেবারে ছিমছাম আয়োজনে, পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে আইনি ও সামাজিক বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অনুপম রায় ও প্রশ্মিতা পাল। পেশাগত জগতে সুরের টানেই প্রথম আলাপ দু’জনের। কাজের সূত্র ধরে গড়ে ওঠা সেই পেশাগত সম্পর্কই দিনে দিনে রূপ নেয় গভীর বন্ধুত্বে এবং পরবর্তীতে ভালোবাসায়। বিয়ের পর থেকেই নিজেদের কাজ আর সংসার নিয়ে বেশ গুছিয়ে চলছিলেন এই তারকা দম্পতি। সোশাল মিডিয়ায় তাঁদের মিষ্টি মুহূর্তের ছবি মাঝেমধ্যেই নজর কাড়ত নেটিজেনদের। এবার তাঁদের সেই সুখী পরিবারে যুক্ত হল নতুন সদস্য। সন্তান আগমনের সুসংবাদ সামনে আসতেই অনুপম ও প্রশ্মিতাকে শুভেচ্ছার জোয়ারে ভাসিয়ে দিচ্ছেন তাঁদের সহকর্মী ও অনুরাগীরা। টলিউডের সহশিল্পী থেকে শুরু করে সঙ্গীতজগতের তারকা বন্ধুরা সকলেই নতুন বাবা-মাকে ভালোবাসা ও আন্তরিক অভিনন্দনে ভরিয়ে দিচ্ছেন।
.jpeg)
