Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Viral Video : বাক্স খুলতেই বেরোল সাপ ও গুপ্তধন

Loading... বিনোদন
Viral Video : বাক্স খুলতেই বেরোল সাপ ও গুপ্তধন
#news #breaking News #Viral Video #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : একটি ভাইরাল ভিডিওতে সবটা দেখা গেছে। যদিও ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। মাটির তলা সত্যি এক রহস্যের জায়গা। সেখানে যে কোথায় কি আছে তা জানা যায় না। অনেক সময় পুরনো কালের টাকা-পয়সাও বেরিয়ে এসেছে মাটি খুঁড়ে। ঠিক এমনই এক ভিডিও এই মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

{link}

ক্লিপটিতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি একটি মেটাল ডিটেক্টর নিয়ে একটি পাহাড়ের পাদদেশে গিয়েছেন। স্ক্যান করার সময় একটি পাথুরে জায়গার কাছে যন্ত্রটি জোরে শব্দ করতে শুরু করে। সেখানেই খুঁড়তে শুরু করেন তিনি। যখন যন্ত্রের শব্দ আরও জোরে হতে থাকে, তখন তিনি আরও জোরে খুঁড়তে শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই মাটির নীচ থেকে বেরিয়ে আসে একটি ছোট বাক্স। তিনি সেটি খুলতেই সেখান থেকে বেরিয়ে আসে একটি সাপ! সাপটি আক্রমণ করতে যায়, কিন্তু ব্যক্তি সেটি এড়িয়ে যান এবং শেষমেশ বাক্সটি খুলে ফেলেন। ভেতরে রয়েছে একগুচ্ছ পুরনো মুদ্রা। দেখে বোঝা যাচ্ছে, মুদ্রাগুলি বহু পুরনো এবং দামী — সত্যিই একধরনের গুপ্তধনের চেয়ে কম নয়।

{link}

ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। লক্ষ লক্ষ ভিউ ও লাইক এসেছে, সঙ্গে অসংখ্য মন্তব্য। কেউ বিস্ময়ে মন্তব্য করেছেন, কেউ আবার ভিডিওটির বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আমাদের বহু পুরানো গল্পে এমন ঘটনা জানতে পারা যায়। একজন লিখেছেন, “তোমার কাজ সত্যিই দারুণ।” আরেকজন জানতে চেয়েছেন, “মেটাল ডিটেক্টরটা কোথা থেকে কিনলে?” তৃতীয় একজনের প্রশ্ন, “যদি এত বছর ধরে সেই গুপ্তধন মাটির নিচে পোঁতা থাকে, তাহলে সাপটা বাঁচল কী ভাবে?”

সর্বশেষ আপডেট: