header banner

Iman Chakraborty : তৃণমূলের প্রার্থী তালিকায় নাম নেই! কী প্রতিক্রিয়া গায়িকার?

article banner

সংগীত শিল্পী ইমন চক্রবর্তী বেশ কিছু সময় ধরে খবরের শিরোনামে রয়েছেন। কারণ তাকে হঠাৎ করে খুব ঘন ঘন মুখ্যমন্ত্রীর পাশে দেখা যাচ্ছিল। এমনকি সম্প্রতি আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূলের উন্নয়নের পাঁচালী গানটিও গেয়েছেন এই সঙ্গীতশিল্পী। ফলে, একটি জোর সম্ভাবনা তৈরি হয়েছিল যে ইমন নিজের জীবনে একটি নতুন রাজনৈতিক অধ্যায় শুরু করতে চলেছে। এমন কি তিনি এবার তৃণমূলের প্রার্থী হচ্ছেন বলেও জোর সম্ভাবনা তৈরি হয়েছিল।

{link}
গত কয়েকদিন ধরে এই বিষয়টিকে নিয়ে বিস্তর জল্পনা থাকলেও, ইমন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হননি। তৃণমূলের ঘোষিত প্রার্থী তালিকায় নাম নেই গায়িকার। বিগত কয়েক মাস ধরেই বিনোদুনিয়ার অন্দরে এই বিষয়টিকে নিয়ে হওয়া তীব্র ফিসফাসের কারণে অস্বস্তিতে পড়েছিলেন ইমন। যদিও সেই জল্পনাযজ্ঞে ইমন নিজেই জলও ঢেলেছিলেন। তবে অনুরাগীরা মুখিয়ে ছিলেন জোড়াফুল শিবিরের নির্বাচনী তালিকার দিকে। অবশেষে মঙ্গলবার বিকেলে সব জল্পনার অবসান। তৃণমূলের তারকা প্রার্থীদের তালিকায় নাম নেই ইমন চক্রবর্তীর। প্রথমটায় শোনা গিয়েছিল, লিলুয়ার ভূমিকন্যা হিসেবে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হতে পারেন ইমন চক্রবর্তী। তবে, উত্তরপাড়ায় তাঁকে প্রার্থী হিসাবে দেখা যায়নি। 

{link}
প্রার্থী তালিকা প্রকাশ পাওয়ার পরে সোশ্যাল মিডিয়াতেও কড়া ভাষায় নিজের ক্ষোভপ্রকাশ করেছেন ইমন। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, আগামী দিনেও ইমন গান নিয়েই থাকতে চান। সেটাই তাঁর এক এবং একমাত্র লক্ষ্য।


প্রসঙ্গত, গতবছর মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোয় গিয়েছিলেন তিনি। পরবর্তীতে তাঁর কণ্ঠে উন্নয়নের পাঁচালিও শোনা যায়। দুয়ে দুয়ে চার করে সেখান থেকেই ভোটে লড়ার জল্পনার সূত্রপাত! গুঞ্জন চাউড় হতেই গায়িকাকে নানা কটাক্ষের সম্মুখীন হতে হয়। এমনকী তাঁর স্বর্গীয় মাকে নিয়েও কটু মন্তব্য করতে ছাড়েনি নেটবাসিন্দাদের একাংশ। এমতাবস্থায় সোশাল মিডিয়া থেকে অবসর ঘোষণা করেছিলেন ইমন। কিন্তু পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই সেই সিদ্ধান্ত বদল করেন। 

{link}
ভোটের মুখে ‘বাধ্য ছাত্রী’র মতো ইমনের এহেন পদক্ষেপই তাঁর নির্বাচনে লড়ার জল্পনা আরও পোক্ত করে। গায়িকার অনুরাগীদের একাংশও মুখিয়ে ছিলেন ভোটের ময়দানে তাঁকে দেখার জন্য। কিন্তু জল্পনাই সার! ছাব্বিশের বিধানসভা ভোটের প্রার্থী তালিকায় সাংগঠনিক স্ট্র্যাটেজিতেই জোর দিলেন তৃণমূল সুপ্রিমো। তবে এবার আর চুপ থাকলেন না ইমন। সোশাল মিডিয়ায় ব্যাঙ্গাত্মক পোস্টে নিন্দুকদের কার্যত একহাত নিলেন গায়িকা। আপাতত নিজের জীবনে কোনও রাজনৈতিক ইনিংস শুরু করছেন না ইমন। 
{ads}

singer iman chakraborty iman chakraborty news bengali news tmc candidate list mamata banerjee সংবাদ রাজনীতি বিনোদন গায়িকা ইমন

Last Updated :

Related Article

Latest Article