Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 23/10/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Content Creator: পাঞ্জাবি-শাড়িতে সিঁদুরখেলায় ঝিলম ও পৌলমী! সম্পর্কে কি তবে সিলমোহর?

Loading... বিনোদন
Content Creator: পাঞ্জাবি-শাড়িতে সিঁদুরখেলায় ঝিলম ও পৌলমী! সম্পর্কে কি তবে সিলমোহর?
#Content Creator #Jhilam #Poulomi #Punajbi #Saree #Relationship #ঝিলাম #পৌলমী #সম্পর্ক #সিলমোহর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: পুজোর ঠিক মুখে বিগ বস দুর্গ থেকে কলকাতা ফিরেছেন ক্রিয়েটর ঝিলম গুপ্তা। বিমানবন্দরেই দেখা গিয়েছিল, বিশেষ বান্ধবী পৌলমী গুহকে জড়িয়ে ধরেন তিনি। একসঙ্গে বাড়ি ফেরাই শুধু নয়, গোটাপুজোটাই একসঙ্গে কাটালেন ঝিলম-পৌলমী। সোশাল মিডিয়ায় ভাগ করে নিলেন প্যান্ডেল হপিং থেকে সিঁদুরখেলা, নানা মুহূর্তের ছবি। তাতেই নিন্দুকদের দাবি, এভাবে আদতে সম্পর্কে সিলমোহর দিলেন ঝিলম। পুজো মানেই প্রেম। কেউ এ সময়ে মনে লুকিয়ে থাকা গোপন অনুভূতি পছন্দের মানুষটিকে জানান। কেউ আবার পুজোকেই বেছে নেন সঙ্গীকে সকলের সামনে আনার জন্য। বরাবরই সোশাল মিডিয়ায় অ্যাকটিভ হলেও ঝিলমের বিশেষ বান্ধবী সে অর্থে চর্চায় ছিলেন না। তবে বিগ বস দুর্গে লেখা ‘ইঁদুর’ গানকে কেন্দ্র করে ঝিলমের মুখে শোনা যায় বিশেষ বন্ধুর কথা। 

  ঘরের সদস্যদের ঝিলম একথাও বলেছিলেন যে, তিনি ভীষণ রোমান্টিক। সেই সময়ই পৌলমী গুহকে নিয়ে কানাঘুষো শুরু। ইঁদুর গান ও ঝিলমের বিগ বস সফরকে নিয়ে মুখও খুলেছিলেন তিনি। ঝিলম বিগ বস থেকে ফেরার পর থেকেই কার্যত একই সঙ্গে তাঁরা। পুজো মানেই প্যান্ডেল হপিং, দেদার মজা। এবার যে ঝিলমের পুজো জুড়ে শুধু যে পৌলমী ছিলেন, তা বলার অপেক্ষা রাখে না। সপ্তমী থেকে দশমী একসঙ্গেই কাটালেন তাঁরা। কখনও বন্ধুদের সঙ্গে আড্ডায়, কখনও আবার খুনসুটি করেই কাটল দিনগুলো। সোশাল মিডিয়ায় ভাগ করে নিলেন সেই ছবি। অষ্টমীতে পাঞ্জাবি আর ধুতিতে সেজেছিলেন সকলের প্রিয় ঝিলম। পৌলমী পরেছিলেন নীল শাড়ি। দশমীতেও শাড়ি-পাঞ্জাবিতে ধরা দিয়েছেন তাঁরা। সিঁদুরে মাখামাখি ছবি ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। আর তাতেই নেটদুনিয়ার দাবি, সম্পর্ককে সিলমোহর দিলেন যুগল।

সর্বশেষ আপডেট: