Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

রানু মন্ডলের বাড়িতে বসেই তার সাথে গান গাইলেন সিধু, চলছে বায়োপিকের গানের রিহার্সাল

Loading... বিনোদন
#news #Ranu Mondal #Biopic #Sidhu #entertainment #song #singing #movies #West Bengal #India #বিনোদন #রানু মন্ডল #বায়োপিক

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ বিখ্যাত সঙ্গীতশিল্পী হিমেশ রেশমিয়ার হাত ধরে যাত্রা শুরু,একটা সময় ট্রেন্ডিং এও ছিল তার গান।এখন তাকে নিয়ে তৈরী হচ্ছে সিনেমা “ মিস রানু মারিয়া ”। অবাক হলেও সত্যি। রানু মন্ডলের নামে তৈরী হচ্ছে নতুন বায়োপিক সিনেমা ,আর সেই সিনেমার গান নিয়ে তার রানাঘাটের বাড়িতে আজ উপস্থিত হলেন সংগীত পরিচালক সিধু।

{link}
বেশ কিছুদিন আগেই এই বায়োপিকের প্রস্তুতি  শুরু করেছেন সিনেমার পরিচালক ঋষিকেশ মন্ডল । সিনেমার মুখ্য চরিত্র অর্থাৎ  রানু মন্ডলের চরিত্রে যিনি অভিনয় করবেন তিনি হলেন বলিউড চলচ্চিত্র শিল্পী ঈশিকা দে। ইতিমধ্যেই সিনেমার অভিনেত্রী রানু মন্ডলের সঙ্গে দেখা করে গিয়েছেন এবং তার চারিত্রিক গুণাবলী লক্ষ্য করেছেন। আজ সেই সিনেমার সুরকার প্রখ্যাত সঙ্গীতশিল্পী তথা সংগীতপরিচালক সিধু  এসে উপস্থিত হলেন রানাঘাটে রানু মন্ডলের বাড়ি এবং তার সঙ্গে উপস্থিত ছিলেন সিনেমার পরিচালক ঋষিকেশ মন্ডল।

{link}  

রানাঘাটের রানু মণ্ডলের বাড়িতে এসে রানু মন্ডল এর সঙ্গে গলা মিলিয়ে গান করতেও দেখা গেল সঙ্গীত শিল্পী সিধুকে। নানান আলাপচারিতা গল্প গানের মধ্যে দিয়ে সিনেমায় যে গানটি রানু মন্ডল সিধুর সাথে গাইবেন সেই গানের রিহার্সালও চলল জোর কদমে।এখন অপেক্ষার শুধু ছবি মুক্তির।

সর্বশেষ আপডেট: