Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 24/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Offbeat: "ধর্মীয় বিশ্বাসে মানুষ খাচ্ছে পশু খাদ্য"

Loading... বিনোদন
Offbeat: "ধর্মীয় বিশ্বাসে মানুষ খাচ্ছে পশু খাদ্য"
#Viral Video #Social Media #Food #ভাইরাল ভিডিও #নেট দুনিয়া #খাবার #সমালোচনা

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: নাগপঞ্চামী বলে কথা। উত্তর ভারতের একটা বড়ো অংশে খুব নিষ্ঠার সঙ্গে পালন করা হয় নাগপঞ্চামী উৎসব। এই উৎসবকে কেন্দ্র করেই আছে বহু প্রথা ও বিশ্বাস। তেমনই এক বিশ্বাস '‘অসুরের প্রকোপ’। নাগপঞ্চমীর পুজো। জড়িয়ে বহু বছরের বিশ্বাস, ভক্তি। প্রচুর মানুষের জমায়েত হয়। সেখানে ৭০ বছরের বুদ্ধিরাম পড়লেন ‘অসুরের প্রকোপে’। খেলেন গবাদি পশুদের খাদ্য। ঘাস, খড়। খবর ছড়িয়ে পড়তেই আরও পুজোস্থলে বাড়ে ভিড়। সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। স্থানীয়দের দাবি বা বিশ্বাস, বৃদ্ধ অসুরের প্রকোপে পড়েছেন। উত্তরপ্রদেশের রুডলাপুর গ্রাম। ১৯৭৫ সাল থেকে এখানে চলে আসছে নাগপঞ্চমীর বিশেষ পুজো। প্রতি ৩ বছর অন্তর গ্রামে এই পুজোর আয়োজন করা হয়। গ্রামবাসীদের বিশ্বাস, এই বিশেষ পুজোয় মনের ইচ্ছা প্রকাশ করা হলে তা পূর্ণ হয়। পুজোর আচারে কোনও খামতি রাখেন না গ্রামবাসীরা। এই বারের নাগপঞ্চমীর পুজো শুরু হওয়ার পর আসেন বুদ্ধিরাম নামে ৭০ বছরের বৃদ্ধ। আচমকায় তিনি অস্বভাবিক আচরণ করতে থাকেন।

   তারপরই খেতে শুরু করেন পশুখাদ্য। ভাইরাল ভিডিওটিকে দেখা গিয়েছে, একটি পাত্রে রাখা খড় মুখ ডুবিয়ে তা খাচ্ছেন। এবং আচরণ অদ্ভূত। বৃদ্ধ পশুদের খাবার খাচ্ছেন, গ্রামে সেই খবর চাপা থাকেনি। দ্রুত তা ছড়িয়ে পড়তেই পুজোস্থলে ভিড় জমাতে থাকেন উৎসুক গ্রামবাসী। অনেকে ভিডিও করতে থাকেন। অনেকেই আবার অতি উৎসাহী হয়ে বৃদ্ধকে কলা, লাড্ডু খাইয়ে দিয়ে আসেন। বৃদ্ধের  অদ্ভূত আচরণের ভিডিও ছড়িয়ে পড়তেই বিভিন্ন জনে, ভিন্ন ব্যাখা দিতে শুরু করেছেন। একাংশের মত, সত্যিই বৃদ্ধের উপর ভর করেছিল অসুর। অন্যরা তাঁর শারীরিক অসুস্থতার কথা তুলে ধরেছেন।

সর্বশেষ আপডেট: