Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 30/03/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Rahul Banerjee: শোকস্তব্ধ সিনেমা জগৎ! রাহুলের মৃত্যু নিয়ে এখনও ধোঁয়াশা

Loading... বিনোদন
Rahul Banerjee: শোকস্তব্ধ সিনেমা জগৎ! রাহুলের মৃত্যু নিয়ে এখনও ধোঁয়াশা
#Tollywood #Rahul Banerjee #Rahul Banerjee Death #Rahul Death #Bengali News #বিনোদন #রাহুল অরুণদয় #রাহুল মৃত্যু তদন্ত #রাহুল খবর

গতকাল এই খবর ছড়িয়ে পড়ার পরেই মুহূর্তে শোকে স্তব্ধ হয়ে হায় নাগরিক মহল। সিরিয়ালের শ্যুটিং করতে গিয়ে দিঘার পাশে তালসারি সমুদ্রে জলে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে জনপ্রিয় চিত্রাভিনেতা রাহুলের। সূত্রের খবর, দিঘার তালসারির সমুদ্রে নেমেছিলেন, এরপরই জলে তলিয়ে যান। তাঁকে উদ্ধার করে টেকনিশিয়ানরা হাসপাতালে নিয়ে যান। তবে জলে ডুবেই মৃত্যু হয়েছে নাকি হৃদরোগে আক্রান্ত হয়ে তা নির্দিষ্টভাবে জানা যায়নি। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এই খবর নিয়ে ইতিমধ্যেই বিস্তর জলঘোলা হচ্ছে। অনেকেই রাহুলের মৃতুর পিছনে নিরাপত্তার অভাব কে দায়ী করছেন। যদিও, এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করাও যাচ্ছে না।  

প্রসঙ্গত, স্টার জলসার 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকে তাঁকে প্রধান চরিত্রে দেখা গিয়েছিল। জানা যাচ্ছে সেই ধারাবাহিকের শ্যুটিংয়ের জন্যই তালসারিতে গিয়েছিল গোটা টিম। ফেডারেশনের পক্ষ থেকে দিগন্ত বাগচী খবরটি নিশ্চিত করে বলেন, শ্যুটিংয়ের পর রাহুল ও সিরিয়ালের নায়িকা সমুদ্রে নামেন। কিছুক্ষণ পর হঠাৎ টেকনিশিয়নরা চিৎকার করতে করতে বলেন, রাহুলদা ডুবে যাচ্ছে। এরপরেই টেকনিসিয়ানরা দ্রুত তাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায়। তাঁকে দিঘা হাসপাতালে নিয়ে যেতে যেতেই মারা যান রাহুল। পুলিশ তদন্ত ও ময়নাতদন্তের পরই দেহ ছাড়া হয়েছে।

দিগন্ত বাগচী এও জানান যে শ্যুটিংয়ের পর মদ্যপান করেননি রাহুল। তবে সাঁতার না জানলে কিংবা কিছুটা যাওয়ার পর চোরা বালিতে আটকে গেলে, জল খেয়ে এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে এখনও সঠিক কারণটা জানা নেই। এই বিষয়ে এক সংবাদমাধ্যমকে পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস বলেন, ডুবেই মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সব খতিয়ে দেখা হচ্ছে। টলিউডের পরিচিত মুখ রাহুল। টেলিভিশনে পা রাখার আগে বিভিন্ন থিয়েটারে কাজ করেছিলেন রাহুল। জি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান খেলা-তে আদিত্য চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়ে নেন। এই সাফল্যের পর তিনি একটি চলচ্চিত্রের প্রস্তাব পান, যা তাকে আরও ব্যাপক পরিচিতি এনে দেয়।

রাহুলের পডকাস্ট প্রোগ্রাম 'সহজ কথা'ও বেশ জনপ্রিয় হয়েছে। একাধিক সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। একটা দীর্ঘ সময়ে দেখা গেছিল ধারাবাহিকেও। এরপর একটা লম্বা সময়ের বিরতি কাটিয়ে ফের ফিরেছিলেন ধারাবাহিকে। সম্প্রতি তাঁকে দেখা যাচ্ছিল ভোলে বাবা পার করেগা সিরিয়ালে। এছাড়াও হরগৌরী পাইস হোটেল সিরিয়ালেও তিনি কাজ করেছেন। রাজ চক্রবর্তীর চিরদিনই তুমি যে আমার ছবির মাধ্যমে টলিউডে ডেবিউ করেন রাহুল।

সর্বশেষ আপডেট: